শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফ :
রায়গঞ্জে বিশাল জনসভায় বিএনপির ৭ জন মনোনয়ন প্রত্যাশী বলেছেন বিগত ১৭ বছরে রায়গঞ্জ-সলঙ্গা-তাড়াশবাসীর মধ্য থেকে হামলা মামলায় নির্যাতিত, কারাবরনকারী, জনবান্ধব নেতা ব্যতিত, কোন বহিরাগতকে মনোয়নন দিলে রায়গঞ্জ,তাড়াশ, সলংগাবাসী মেনে নিবে না। আজকের এই বিশাল জনসভা থেকে বলতে চাই, দল থেকে মনোনয়ন কেউ চাইতে পারে, তবে রায়গঞ্জ-সলঙ্গা-তাড়াশবাসীর মধ্য যে নেতা কর্মী সবচেয়ে বেশি হামলা-মামলার বেশি শিকার, জেল জুলুম বেশি খেটেছে, রায়গঞ্জ-সলঙ্গা-তাড়াশবাসীর সাথে সবচেয়ে বেশি জনবান্ধন, সম্পর্ক বেশি রয়েছে, তাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন দিতে দিতে হবে। রায়গঞ্জ-সলঙ্গা-তাড়াশবাসীর বাইরে কোন বহিরাগত মনোনয়ন পেলে তা রায়গঞ্জ-সলঙ্গা-তাড়াশবাসী মেনে নিবে না। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান এর ৩১ এর রাষ্ট্র সংস্কার প্রস্তাবের প্রচার উপলক্ষে বিশাল জনসভায় সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপির দলীয় ৭জন মনোনয়ন প্রত্যাশীরা একথাগুলো বলেন। আজ (১০ অক্টোবর ২০২৫), শুক্রবার বিকেল ৩টায় রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাঁতী বাডস্ট্যান্ড চত্বরে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান এর ৩১ এর রাষ্ট্র সংস্কার প্রস্তাবের প্রচার উপলক্ষে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।
ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নাজমুল হুদা’র সভাপতিত্বে বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিরাজগঞ্জ ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী ভিপি আয়নুল হক।
বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক, সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ব্যারিষ্টার আব্দুল বাতেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা, সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী সেলিম জাহাঙ্গীর, জার্মান প্রবাসী সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী সাব্বির হোসেন, সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী রুহী আফজাল, সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক আব্দুল হাকিম।
ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক গোলাম সরোয়ার দুলাল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, বিশিষ্ট শিল্পপতি একরামুল হক, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামছুল ইসলাম , সলংগা থানা বিএনপির সাবেক সাধারন সম্পাদক হারুনুর রশীদ শাহীন, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস মন্ডল, সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ সরকার, সলঙ্গা থানা শ্রমিক দলের সভাপতি হাবিবুর রহমান, রায়গঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি হাতেম আলী সুজন, সোনাখাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক এসএম বাবু, ধানগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক রেজাউল করিম,
তাড়াশ পৌর বিএনপির সভাপতি তপন কুমার, ধামাইনগর সাধারন সম্পাদক নবীবুর রহমান, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক আবু সামা, ধুবিল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক শরিফুল ইসলাম হাবু, ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক আইয়ুব আলী প্রমুখ।
জনসভা শুরু হওয়ার পুর্ব থেকে রায়গঞ্জ-সলঙ্গা-তাড়াশ এর বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ডখন্ড মিছিল আসে। মিছিলে সকলেই ধানের শীষ প্রতিকে ভোট প্রার্থনা ও রায়গঞ্জ-সলঙ্গা-তাড়াশ থেকে মনোনয়ন দেওয়ার জন্য জোর দাবী জানান। জনসভায় বিএনপির হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জনসভায় পবিত্র কুরআন তেলওয়াত করেন ভুইয়াগাঁতী জামে মসজিদের পেশ ইমাম মাও: ওমর ফারুক।






