শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

শাহজাদপুরে পোতাজিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে তারেক রহমান এর ৩১ দফার লিফলেট বিতরণ 

Download Photocard

মোঃ সেলিম তালুকদার,শাহজাদপুর প্রতিনিধি:

তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক’ এই চেতনাকে জাগ্রত করতে এবং বিএনপি তৃণমূলকে সুসংগঠিত করে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা পোতাজিয়া গ্রামে লিফলেট বিতরণ  করেছে ইউনিয়ন যুবদল।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৪ টা থেকে রাত ০৮ টা পর্যন্ত  পোতাজিয়া বাজার সহ প্রত্যন্ত অঞ্চলে লিফলেট বিতরণ, উঠান বৈঠক এবং কয়েক শত দলীয় নেতা কর্মীদের নিয়ে লিফলেট বিতরণে নেতৃত্ব দেন,  ইউনিয়ন যুবদলের আহ্বায়ক প্রার্থী আবদুল হান্নান নান্নু।

লিফলেট শেষে ইউনিয়ন যুবদলের আহ্বায়ক প্রার্থী আব্দুল হান্নান নান্নু বলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাবেক প্রধান উপদেষ্টা ও ৬৭ সিরাজগঞ্জ ৬ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ডঃ এম এ মুহিতের নির্দেশনায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয়ে কাজ করতে হবে। তিনি আরো বলেন গত ১৭ বছর বিগত ফ্যাসিস্ট সরকারের জুলুম নির্যাতনে এই দল সাথেই ছিলাম এবং যেই পর্যন্ত তারেক রহমানকে ধানের শীষে বিজয়ী করে এই দেশের প্রধানমন্ত্রী না বানাতে পারবো সে পর্যন্ত আমাদের এই ধরনের কর্মসূচি চলমান থাকবে।

উক্ত লিফলেট এর বিতরণে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উল্লেখযোগ্য সাবেক ছাত্রনেতা ও বিএনপি নেতা মোঃ সাইফুল ইসলাম , উপজেলা ছাত্রদলের সদস্য মোঃ আরিফ, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব প্রার্থী মোঃ আবেদ আলী, আরাফাত রহমান কোকো সৃতি সংসদের পোতাজিয়া ইউনিয়নের সভাপতি মনির শেখ, শামীম আহমেদ, মোঃ শফিক প্রমূখ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০