সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

‎বেলকুচিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা, বিচারের দাবীতে এলাকাবাসীর বিক্ষোভ



‎মোঃ জুবায়ের হোসাইন, বেলকুচি উপজেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নের দেলুয়াকান্দি গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোঃ আবু হুরায়রা মিজান (২২) নামের  এক কিশোর কে হাতুরি দিয়ে বেধরকভাবে পিটিয়ে হত্যা করেছে একই ইউনিয়নের চন্দনগাঁতী গ্রামের দুর্বৃত্তরা। উক্ত ঘটনার প্রকৃত হত্যাকারীদের ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা যায় যে, গত ৮ই অক্টোবর রোজ বুধবার বিকেলে দেলুয়াকান্দি উত্তরপাড়া মাঙ্গন মতিনের বাড়ির সামনে আবু হুরায়রা ওরফে মিজান( ২২) কে চন্দনগাঁতী গ্রামের স্থানীয় দুর্বৃত্তরা মিলে হাতুড়ি দিয়ে মিজানের মাথায় প্রচন্ড আঘাত করে যার ফলে মিজান অজ্ঞান হয়ে মাটিয়ে লুটিয়ে পড়ে। অবস্থা খারাপ হওয়ায় দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায় গত ৬ ই অক্টোবর সিগারেট জ্বালানোর জন্য দিয়াশলাই চাওয়া নিয়ে বাক বিতর্ক হয়, দুপক্ষের, পরে মিজান বিষয়টি নিয়ে দু-পক্ষকে মিলিত করে দেয়ার চেষ্টা করে। তারই জের ধরে এই হত্যাকান্ড ঘটে। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা তাকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরন করে, তিনদিন চিকিৎসা চলা অবস্থায় কর্তব্যরত চিকিৎসক মিজান কে মৃত বলে ঘোষনা করে। এতে মিজানের পরিবার ও তার এলাকায় শোকের ছায়া নেমে আসে।  উক্ত ঘটনাকে কেন্দ্র করে এরাকায় উত্তেজনা বিরাজ করে। এবং চন্দনগাঁতীর বাসিন্দাগন নিরাপত্তার ক্ষেত্রে ঘরের আসবাবপত্র ও গৃহপালিত পশুপাখি নিয়ে সবাই এলাকা ছেরে অন্যত্র চলে যাচ্ছে।  নিরাপত্তার ক্ষেত্রে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে।  পরবর্তীতে ১২ই অক্টোবর সকাল ১০ ঘটিকার সময় স্থানীয় এলাকাবাসী বেলকুচি থানার সামনে  মিজানের হত্যাকারীদের ফাঁসির দাবীতে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে  অপরাধীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান,  প্রসাশন গ্রেফতার করতে ব্যর্থ হলে আইন হাতে তুলে নেয়ার হুশিয়ার দেন বিক্ষোভ কারীরা। এ ব্যাপারে কেউ গ্রেফতার হয়নি, অভিযুক্তরা সবাই পলাতক রয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০