সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা
জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখার সদস্য সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

নৈশ্য প্রহরি থাকা সত্ত্বেও রাঘবপুর উচ্চ বিদ্যালয়ে চুরি

রাণীশংকৈল  (ঠাকুরগাঁও) প্রতিনিধি: 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাঘবপুর উচ্চ বিদ্যালয়ে নৈশ্য প্রহরী থাকা সত্ত্বেও রাতের আঁধারে চুরির ঘটনা ঘটেছে। 

১১ অক্টোবর শনিবার দিবা গত রাতে রাঘবপুর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে ।

অভিযোগ সূত্রে জানা যায়,  বিদ্যালয়ের  একটি সরকারি ল্যাপটপ, ওয়াইফাই মেশিন ,পানি পাম্পের মোটর, রাইস কুকার, আলমারিতে থাকা ৯০ হাজার টাকা, ড্রয়ারে থাকা ৯১ হাজার টাকা সর্বমোট টাকার পরিমান ১৮১০০০/  হাজার টাকা চুরি করে নিয়ে যায় । নৈশ প্রহরী আয়েশ আলী প্রধান শিক্ষকের বাড়িতে গিয়ে বলে যে স্কুলের বিভিন্ন মালামাল চুরি হয়ে গেছে। চুরির খবর শুনে প্রধান শিক্ষক তৎক্ষণাৎ কয়েকজন শিক্ষক শিক্ষিকাকে নিয়ে বিদ্যালয়ে আসেন। অফিস কক্ষে ঢুকতে চাইলে নৈশ প্রহরী আয়েশ আলী বাধা প্রদান করিয়া বলেন যে, পুলিশ তদন্ত ছাড়া এ ঘরে প্রবেশ করা যাবে না ।  প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক শিক্ষিকারা তালা খুলতে বললে তার কাছে থাকা চাবি দিয়ে তালা খুলে  অফিসের ভিতরে প্রবেশ করেন । অফিসের ভিতরে প্রবেশ করে দেখা যায় চুরি হওয়া সব জিনিসপত্র সেখানে আছে। তবে প্রবেশের পরে আলমারি ও ড্রয়ারে থাকা টাকার সন্ধান পাওয়া যায়নি। এ ব্যাপারে পাঁচজনের নামে প্রধান শিক্ষক  চুরির অভিযোগ দায়ের করেন। অভিযোগ কৃতরা হলেন, ( ১ ) আব্দুল কাদের (২ )  সাব্বির ওরফে সাকা ( ৩ ) নজু (  ৪ ) জামাল ( ৫ ) আয়েশ আলী (নৈশ্য প্রহরী)।

রাঘবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র রায় বলেন, পূর্ব শত্রুতার জেরে আমাকে ফাঁসানোর জন্য অভিযোগকৃত চারজন নৈশ্য প্রহরীর দ্বারা চুরির ঘটনাটি ঘটায়। তিনি আরো বলেন , আমাকে ফাঁসানোর জন্য চুরি হওয়া মালামাল আমার অফিস কক্ষে রেখে আমাকে খবর দিতে যায় ।

রাণীশংকৈল থানার ওসি তদন্ত রফিকুল ইসলাম বলেন, বিদ্যালয়ের
চুরির ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেওয়া হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০