সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

সিরাজগঞ্জে আনন্দধারা নিত্যকলা একাডেমির সভাপতি ডা:কাত্তিক চন্দ্র বর্মণ ও ডা: বিপ্লব চন্দ্র বর্মণ এর পিতা ডা.কৃষ্ণ লাল বর্মণ আর নেই

ছাম্মী আহমেদ আজমীর :

সিরাজগঞ্জে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব,আনন্দধারা নিত্যকলা একাডেমির সভাপতি ডা:কাত্তিক চন্দ্র বর্মণ ও ডা: বিপ্লব চন্দ্র বর্মণ এর বাবা ডা.কৃষ্ণ লাল বর্মণ আর নেই।

রবিবার (১২ অক্টোবর ২০২৫খ্রীঃ)সিরাজগঞ্জ শহরের ধানবান্ধি গ্রামের হোমিওপ্যাথি চিকিৎসক ডা.কৃষ্ণ লাল বর্মণ তার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। দীর্ঘদিন ধরে তিনি কালিবাড়ি এলাকায় হোমিওপ্যাথি চিকিৎসক হিসেবে কাজ করে আসছিলেন। তাঁর দক্ষতা,সেবামূলক মনোভাব ও মানবিক ব্যবহারে এলাকার মানুষের কাছে তিনি অত্যন্ত প্রিয় হয়ে উঠেছিলেন। ডা.কৃষ্ণ লাল বর্মণ ছিলেন একজন ধর্মপরায়ণ,বিশিষ্ট সমাজসেবক,মানবপ্রেমিক ও দরিদ্র রোগীদের কাছে আশার আলো।তার মৃত্যুসংবাদে স্থানীয় এলাকাবাসী,শতাব্দীর প্রাচীনতম কালিবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটি সদস্য বৃন্দ,চিকিৎসক সমাজ,শুভানুধ্যায়ী,কালিবাড়ী ব্যবসায়ী সমিতি,বাবা লোক নাথ কমিটি,সিরাজগঞ্জের সাংস্কৃতিক অঙ্গন সহ সাধারণ মানুষের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তাঁর মৃত্যুতে স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠন ও সিরাজগঞ্জ ড্রাগিস্ট এন্ড কেমিস্ট জেলা শাখার নেতৃবৃন্দ,চিকিৎসক সংগঠন শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০