সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলায় আজ বাস-ট্রাক সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন।

আজ বুধবার(১৫ অক্টোবর ২০২৫খ্রী:) বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাঐখোলা এলাকায় এ ঘটনা ঘটে।  

এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। হতাহতরা সবাই বাসযাত্রী।

পুলিশ  জানিয়েছে, এ দুর্ঘটনায় হতাহতদের নাম- পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জামালপুরের তারাকান্দি থেকে ছেড়ে আসা ‘ভাই ভাই পরিবহন’-এর যাত্রীবাহী একটি বাস ঢাকার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে বাসটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাঐখোলা এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি ট্রাককে অতিক্রম করার চেষ্টা করে। এ সময় ঢাকাগামী রড ভর্তি অন্য একটি ট্রাকের সাথে বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারী যাত্রী নিহত হন। এ সময় পুলিশ আহত ১৪ জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করে। পরে, হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আরও দুজনকে মৃত বলে ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, নিহত ওই তিন বাসযাত্রীর পরিচয় সনাক্তের চেষ্ট চলছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের স্বজনদের নিকট হস্থান্তর করা হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০