শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

এনসিপিকে ‘শাপলা’ প্রতীক দিতে আইনি বাধা নেই: সারজিস

Download Photocard

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘‘নির্বাচন কমিশন স্পষ্টভাবে ব্যাখ্যা করুক, কোন আইনের ভিত্তিতে শাপলা প্রতীক কোনো রাজনৈতিক দল, বিশেষ করে এনসিপিকে বরাদ্দ দেওয়া যাবে না। আইনজ্ঞ, বিশ্লেষক ও আইনপ্রণেতাদের সঙ্গে একাধিকবার পরামর্শ করার পর আমরা নিশ্চিত হয়েছি, আইনগতভাবে এনসিপিকে ‘শাপলা’ প্রতীক প্রদানে বাধা নেই।’’

রবিবার (১৯ অক্টোবর) দুপুরে দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এনসিপির জেলা সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘‘আমরা যখন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করেছিলাম, তখনই ‘শাপলা’ প্রতীক চেয়েছিলাম। কিন্তু গত কয়েক মাসে নির্বাচন কমিশন তাদের প্রকাশিত প্রতীকের তালিকায় এটি অন্তর্ভুক্ত করেনি। এর পেছনে নিশ্চয়ই কমিশনের নিজস্ব গাফিলতি, অবহেলা বা খামখেয়ালিপনা রয়েছে। আবার এটি কোনো প্রভাব বা চাপের ফলেও হতে পারে, যার কারণে তারা প্রয়োজনীয় সাহস দেখাতে পারেননি।”

তিনি আরও বলেন, ‘‘যে নির্বাচন কমিশন একটি রাজনৈতিক দলকে তার ন্যায্য প্রতীক দিতে সাহস পায় না, সেই কমিশনের অধীনে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। তবুও আমরা আশাবাদী, আমরা ‘শাপলা’ প্রতীক নিয়েই আগামী নির্বাচনে অংশগ্রহণ করব। যদি আমাদের সঙ্গে অন্যায় করা হয়, আমরা সেই অন্যায়ের রাজনৈতিকভাবে মোকাবিলা করব।”

জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে সারজিস আলম বলেন, ‘‘অভ্যুত্থানের আগে দেশের প্রায় সব রাজনৈতিক দলই রাস্তায় নেমে কর্মসূচি দিত, কিন্তু জনগণ সাড়া দিত না। অথচ যখন জনগণ নিজেরাই রাস্তায় নেমেছে, তখনই পরিবর্তনের ধারা শুরু হয়েছে। এখন যদি জনগণের সেই প্রত্যাশার প্রতিদান কেউ না দেয়, ভবিষ্যতে নাগরিকরা তার যথাযথ প্রতিফলন দেখাবে।”

সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা এনসিপির প্রধান সমন্বয়ক ফয়সাল করিম সোয়েব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ড. আতিক মুজাহিদ এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক ও হেড অব হেলথ উইং নির্বাহী কাউন্সিল সদস্য ডা. আব্দুল আহাদ প্রমুখ।

সভায় দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ‘‘নাগরিকদের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে এনসিপি শাপলা প্রতীকের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করবে।’’ 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০