মোঃ হোসেন আলী (ছোট্ট) : ” মাদক ছেড়ে মাঠে চল, ফুটবল ফুটবল ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে এক মনোমুগ্ধকর ও জমকালো এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। আজ বুধবার (২২ অক্টোবর) এ আয়োজনটি রহমতগঞ্জ সুতারকল মাঠে শহীদ সাহেদ স্মৃতি সংঘ ক্লাবের ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শাহেদ নগর ব্যাপারী পাড়া মসজিদ প্রাঙ্গণ থেকে বনার্ঢ্য শোভাযাত্রা শুরু করে রহমতগঞ্জ সুতারকল মাঠে এসে শেষ হয়। বনার্ঢ্য শোভাযাত্রাটি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক, বিশিষ্ট ক্রীড়াবিদ একক সংঘ ক্লাবের সভাপতি মোঃ সাইদুর রহমান বাচ্চু। অনুষ্ঠানের প্রধান অতিথি সাইদুর রহমান বাচ্চু বলেন,এলাকার যুব সমাজকে মাদক ও সহিংসতা থেকে দূরে রাখে, খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসময়ে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ তানভীর মাহমুদ পলাশ, জেলা স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন রাজেশ, সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি মিলন, সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখার নবাগত আহ্বায়ক এস.এম জুয়েল রানা, আশরাফুল ইসলাম টনি সাংগঠনিক সম্পাদক ৬ নং ওয়ার্ড, সবুজ রায়হান বিজয় সহ- সভাপতি জেলা ছাত্রদল, শাহেদ নগর গ্রামের আরও মুরুব্বি ছিলেন হাজী আব্দুস সালাম, রেজা বেপারি, ফয়াজ বেপারি, জিন্নাহ সরকার, আনোয়ার হোসেন, মানিক, নীল মিয়া, হুকুম বেপারী প্রমুখ।
উল্লেখ্য : খেলায় সবুজ দল বনাম লাল দলের মধ্যে খেলায় গোল শুন্য ড্র অনুষ্ঠিত হয়।






