শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

নাটোরে সর্বহারা নেতাসহ আ.লীগের ৫ কর্মী গ্রেপ্তার

Download Photocard

নাটোর প্রতিনিধি :

নাটোরের নলডাঙ্গায় গভীর রাতে অভিযান চালিয়ে সর্বহারা নেতাসহ আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) ও থানা পুলিশ।

বুধবার (২২ অক্টোবর) গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, পশ্চিম মাধনগর গ্রামের ইদ্রিস আলীর ছেলে মাধনগর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সর্বহারা নেতা মো. আতাউর রহমান (৫০), একই এলাকার মো. আব্দুল সাত্তারের ছেলে যুবলীগ কর্মী মো. সোহাগ (৩৩), পূর্ব মাধনগর গ্রামের মো. জামিল আরিন্দার ছেলে মাধনগর ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. সুজন আরিন্দা (৩১), একই এলাকার মৃত হারুন অর রশিদের ছেলে আওয়ামী লীগ কর্মী মো. বাবুল (৫৫) এবং মৃত শামসুল ইসলামের ছেলে যুবলীগ কর্মী মো. রুহুল আলম (৪২)।

নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “আটকদের বিরুদ্ধে নলডাঙ্গা উপজেলায় চরমপন্থি কার্যক্রম, নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির একাধিক অভিযোগ রয়েছে। বিশেষ করে সর্বহারা নেতা আতাউর রহমানের বিরুদ্ধে একাধিক মামলা চলমান।”

এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০