সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

সিরাজগঞ্জ শহর যুবদলের আওতাধীন ১০,১১ ও ১২ নং ওয়ার্ড যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত 

 

মোঃ হোসেন আলী (ছোট্র) : সিরাজগঞ্জে আগামী ২৭ অক্টোবর  ২০২৫খ্রী: জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ শহর যুবদলের আওতাধীন ১০ , ১১ ও ১২নং ওয়ার্ড যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার ( ২৪ অক্টোবর ২০২৫খ্রীঃ) বিকেলে শহর যুবদলের আয়োজনে ধানবান্ধি স্কুল মাঠ প্রাঙ্গণে ১০.১১ও ১২ নং ওয়ার্ড যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়।  

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে  উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ ছানোয়ার হোসেন ছানু,মোঃ হেলাল আহমেদ,জেলা যুবদলের যুগ্ম- সাধারণ সম্পাদক মুন্না খন্দকার, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মোঃ সেরাজুল ইসলাম সেরাজ,শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক রাসেল, সিরাজগঞ্জ জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি বিশা শেখ, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওয়াহাব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিরাজগঞ্জ শহর যুবদলের সভাপতি সজীব খান। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা যুবদলের ( ভারপ্রাপ্ত) সভাপতি মোঃ আল আমিন খান।  

প্রধান অতিথির বক্তব্যে আলআমিন খান বলেন,আগামী ২৭ অক্টোবর জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করছি। 

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনে সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ ২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ধানের শীর্ষ প্রতীকে  বিপুল ভোটে বিজয়ী যুবদলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে মাঠে কাজ করে যাবে।আজকে থেকে যুবদল কর্মীরা প্রতিটি মহল্লায় ও বাড়ী বাড়ী গিয়ে ধানের শীর্ষ মার্কায় ভোট চাইতে হবে।  

অনুষ্ঠানের প্রধান বক্তা সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান মুরাদ জুলাই আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করে বলেন,ছাত্র-জনতার নজির বিহীন গণ-অভ্যুত্থানে ৫ আগস্ট পতন হয় টানা ১৬ বছর ক্ষমতায় থাকা স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হলে সরকারকে অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে। তিনি আরও বলেন,’দেশের বিরুদ্ধে  স্বৈরাচার আওয়ামীলীগের প্রেতাত্নাদের ষড়যন্ত্র এখনও অব্যাহত আছে। এদের ষড়যন্ত্র রুখে দিতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।  এছাড়াও আগামী ২৭ অক্টোবর জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম, প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনারা এই ৩ টি ওয়ার্ডের নেতাকর্মীদেরকে বনার্ঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করতে হবে। আমাদের উত্তরবঙ্গের সিংহ পুরুষ সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু  মহোদয় উপস্থিত থাকবেন। তিনি আরো বলেন, আগামী ফেব্রুয়ারী মাসের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন  হতে হবে। এবং সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

 বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিরাজগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মোঃ সোহান আহমেদ শামীম,  বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিরাজগঞ্জ শহর শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম- সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন,  মোঃ মেহেদী হাসান মুন্না, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিরাজগঞ্জ শহর শাখার সহ-সভাপতি মোঃ নূরনবী রুকু, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিরাজগঞ্জ শহর শাখার যুগ্ম- সাধারণ সম্পাদক মোঃ আসলাম উদ্দিন প্রমুখ।

এছাড়াও আরো  উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিরাজগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মোঃ মাহমুদুল হাসান মৃদল, যুগ্ম- সাধারণ সম্পাদক পলাশ চৌধুরী,আমিরুল ইসলাম খান, রিয়াল, মোঃ তাউহিদ আহমেদ রাজু, মোঃ মাসুদ খান, মোঃ শফিকুল ইসলাম শফি, মোঃ সাইফুল ইসলাম,  মোঃ সনেট, মোঃ আসলাম উদ্দীন,সহ-সভাপতি মোঃ আব্দুল হালিম, এস এম লিটন, প্রচার সম্পাদক মোঃ রবিউল ইসলাম রবি, মোঃ রুবেল আহমেদ প্রমুখ। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিরাজগঞ্জ শহর শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ আলআমিন পরামানিক।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০