শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভাঙ্গুড়ায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ

সিরাজগঞ্জে সাবেক জাসদ নেতা, সমাজসেবক, ব্যবসায়ী হারুন অর রশিদ খান হারুন আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান

ফটোকার্ড

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে- তৎকালীন সাবেক জাসদ ছাত্রলীগনেতা, স্থানীয় মাতব্বর, সমাজসেবক, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হারুন অর রশিদ খান হারুন বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।
শুক্রবার (২৪ অক্টোবর-২০২৫) বিকেলে পৌরএলাকার উত্তর সয়াধানগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে- ৪নং ওয়ার্ড বিএনপি, শহর শাখা ও জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সার্বিক সহযোগিতায়- আয়োজিত মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠানে- প্রধান অতিথি সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি রুমানা মাহমুদ এঁর হাতে ফুলেরতোড়া দিয়ে বিএনপিতে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন তিনি।
এ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্যে রাখেন,কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনতার মেয়র মোঃ সাইদুর রহমান বাচ্চু ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক ভিপি শামীম খান, যুগ্ন-সাধারণ নূরকায়েম সবুজ, সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, উপদেষ্টা কামাল হোসেন, শহর বিএনপির নেতা রেজাউল জোয়ার্দার,জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আলামিন খান, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, জেলা জাতীয়তাবাদী মহিলাদলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসি, সাধারণ সম্পাদক এলেমা বেগম প্রমুখ এবং বিপুল সংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিলেন ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০