Download Photocard
মোঃ হোসেন আলী (ছোট্ট) : উৎসবমুখর পরিবেশের মধ্যেদিয়ে নড়াইলে চিএা রিসোর্টে বিরল প্রজাতির বৃক্ষ রোপণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫খ্রী: ) সকালে প্রায় ১০০ বাগানি মিলে বেশকিছু বিরল প্রজাতির বৃক্ষ রোপণ করা হয়।
এসময়ে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন বৃক্ষপ্রেমী ও কৃষিক্ষেত্রে দুইবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃতি সন্তান মাহবুবুল ইসলাম পলাশ।
এসময়ে বৃক্ষগুলোকে বিশেষভাবে যত্ন নেওয়ার নির্দেশনা দিয়ে বলেন, “বিরল প্রজাতির গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এগুলোর সঠিক পরিচর্যা অত্যন্ত প্রয়োজন।”নড়াইলের বাগানি তনিমা আফরিন ,তপতী সেন রায় ,তৌফিক হাসান সহ ১০০ শত বাগানীদের বৃক্ষরোপন ও পরিচর্চায় আরো মনোযোগী হওয়ার আহবান করেন
উল্লেখ্য : সিরাজগঞ্জ থেকে সংগ্রহ করা এসব গাছ রোপণ করা হয়।






