সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

রাজশাহী রেলওয়ে হাসপাতালে ১০ টাকায় সর্বসাধারণের চিকিৎসা সেবা উদ্বোধন 

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী রেলওয়ে জেনারেল হাসপাতালে এখন ১০ টাকা টিকেটে সর্বসাধারণও পাবেন চিকিৎসা সেবা। 

আজ শনিবার(২৫ অক্টোবর ২০২৫খ্রীঃ) দুপুরে সর্বসাধারণের জন্য এ সেবা উদ্বোধন করেন রেলপথ সচিব মো. ফাহিমুল ইসলাম এবং স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান।

উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফকালে রেলপথ সচিব জানান, সারাদেশে রেলের ১০টি হাসপাতাল আছে। তার একটি রাজশাহীর ২০ শয্যার এই হাসপাতাল। এটি এখন রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্যসেবা বিভাগের যৌথ ব্যবস্থাপনায় পরিচালিত হবে। এখানে ইতোমধ্যে ৪ জন চিকিৎসক, ১ জন মেডিক্যাল টেকনোলজিস্ট এবং ১০ জন নার্স পদায়ন করা হয়েছে। ২০ শয্যার এই হাসপাতালকে আমাদের ৩১ শয্যা করার পরিকল্পনা আছে। সরকারি হাসপাতালের যে নিয়মকানুন আছে সে অনুযায়ী এই হাসপাতাল পরিচালিত হবে।

এ সময় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান বলেন, রেলের কাজ হলো পরিবহন করা, আর আমাদের দায়িত্ব ১৭ কোটি মানুষের স্বাস্থ্য সেবা দেওয়া। সেক্ষেত্রে রেলের যারা কর্মকর্তা-কর্মচারী তারাও আমাদের সেবার আওতায়। হাসপাতালটি পরিদর্শন করে আমরা কিছু দুর্বলতা দেখেছি। আমরা যে মানের প্যাথলজি চেয়েছিলাম সেটা এখানে নেই, কক্ষ বাড়াতে হবে, অবকাঠামোগত আরো অনেক কাজ করতে হবে। এখানে অপারেশন থিয়েটারসহ সব চিকিৎসা সুবিধা আমরা দিতে চাই। ২৪ ঘণ্টা ইনডোর সেবা দেওয়া হবে। এর ফলে রাজশাহীবাসীর চিকিৎসা সেবা পাওয়া অনেকটাই সহজ হবে। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর, বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, জেলা প্রশাসক অফিয়া আখতারসহ বাংলাদেশ রেলওয়ে ও স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০