শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

নওগাঁয় স্ত্রীর মৃত্যুতে শোকে মারা গেলেন স্বামীও

Download Photocard

নাটোর প্রতিনিধি :

ভালোবাসা কখনও শেষ হয় না; বরং মৃত্যুতে সেই ভালোবাসা অমরতা পায়। কথাটি আবারও প্রমাণিত হলো জলিল মাস্টারের মৃত্যুতে। শোক সইতে না পেরে স্ত্রীর মৃত্যুর ১১ ঘণ্টা পার না হতেই মৃত্যুবরণ করেছেন তিনি। এমন ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।    

শুক্রবার (২৪ অক্টোবর) রাতে বদলগাছি উপজেলার কাদিবাড়ী গ্রামে হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।  

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, কাদিবাড়ী গ্রামের বাসিন্দা মো. জলিলুর রহমান জলিল মাস্টার (৭৫) ও তার স্ত্রী আঞ্জুয়ারা বেগম (৬৫) দীর্ঘ ৪৫ বছরের দাম্পত্য জীবনে পরস্পরের অবিচ্ছেদ্য সঙ্গী ছিলেন। শুক্রবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আঞ্জুয়ারা বেগম। স্ত্রীর মৃত্যুর খবর শুনে গভীর শোকে ভেঙে পড়েন জলিল মাস্টার। গুরুতর অসুস্থ অবস্থায় শুক্রবার রাতে তাকে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টা ২৫ মিনিটে মারা যান তিনি। মাত্র ১১ ঘণ্টার ব্যবধানে একই পরিবারের দুটি মানুষের মৃত্যুতে স্তব্ধ হয়ে যায় গ্রামবাসী। 

জানা গেছে, জলিল মাস্টার এবং আঞ্জুয়ারা বেগমের সংসারে দুই ছেলে ও মেয়ে রয়েছে। ছোট ছেলে মো. রাকিবুল হাসান বলেন, “মা-বাবাকে একসঙ্গে হারিয়ে নিঃস্ব হয়ে গেছি। মা হঠাৎই মারা যান। বাবা হালকা অসুস্থ ছিলেন, কিন্তু মায়ের মৃত্যুর পর ভীষণ ভেঙে পড়েন। হাসপাতালে নেওয়ার পর বাবাও চলে গেলেন।’’

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০