মোঃ হোসেন আলী ছোট্ট) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পররাষ্ট্র বিষয়ক সহকারি রাশেদুল হক সিরাজগঞ্জে আগমন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
শনিবার (২৫ অক্টোবর ২০২৫) সকাল ১১ টার দিকে সিরাজগঞ্জ রোডস্থ ন্যাশনাল ফুড রেস্টুরেন্টে অস্ট্রেলিয়া বিএনপি’র সহ-সভাপতি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া বিএনপির আহবায়ক সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন এঁর উদ্যোগে সিরাজগঞ্জ বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হককে ফুলেল শুভেচছা প্রদান করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ শামসুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ প্রচার সম্পাদক রেজাউল করিম খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পররাষ্ট্র বিষয়ক সহকারি রাশেদুল হক।
এ সময় রাশেদুল হক বলেন, অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে দেশ ও জনগণের স্বার্থকে সর্বাগ্রে প্রাধান্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণের পথে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে ঐক্যবদ্ধভাবে আমরা এগিয়ে যাব, এটাই প্রত্যাশা।”
দেশে বর্তমানে গণতন্ত্র ও আইনের শাসন নেই। তাই নেতা-কর্মীদের সকল ভেদাভেদ ভুলে খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল নেতা কর্মীদেরকে পাড়া মহল্লায় বাড়ী বাড়ী এবং ঘরে গিয়ে ধানের শীর্ষ মার্কায় ভোট চাইতে হবে। আমাদের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ
হতে হবে। দেশের বিরুদ্ধে আওয়ামী লীগের প্রেতাত্নাদের ষড়যন্ত্র এখনও অব্যাহত আছে। এদের ষড়যন্ত্র রুখে দিতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, অস্ট্রেলিয়া বিএনপি’র সহ-সভাপতি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া বিএনপির আহবায়ক সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন, এসময় আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য রাহিদ মান্নান লেলিন, জেলা বিএনপির উপদেষ্টা আমিনুল বারী তালুকদার, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি খায়রুল ইসলাম মাস্টার, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস মন্ডল প্রমুখ।
উল্লেখ্য : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের সাবেক এই নেতা বিদেশে থাকাকালীন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং শেখ হাসিনা সরকারের নির্যাতনের বিভিন্ন ইস্যুতে অস্ট্রেলিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিগত দশ বছরে রাশেদুল হক অস্ট্রেলিয়ায় অবস্থান করে বিভিন্ন কূটনৈতিক কাজ করেছেন।তিনি ২০১৯ সালে বিএনপির ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য হিসেবে কাজ শুরু করেন, এরপর ২০২২ সালে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক এবং সর্বশেষ ২০২৪ সালে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব লাভ করেন। এছাড়াও তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন।






