রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার সহোদর ও রাউতনগর ক্লাস্টারের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ২৭ অক্টোবর ২০২৫ ইং রোজ সোমবার সকালে রানীশংকৈল ইউআরসি হলরুমে রানীশংকৈল উপজেলা সহকারি শিক্ষা অফিসার জাহিদ হোসেনের সভাপতিত্বে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহিদ হোসেন ও নবাগত উপজেলা সহকারি শিক্ষা অফিসার রবিউল ইসলাম সহ প্রধান শিক্ষকগন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন | মাসিক সমন্বয় সভায় প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। শেষে প্রধান শিক্ষকগন নবাগত উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলামকে ফুল দিয়ে বরন করে নেন|






