শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল

যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে কাজিপুরের নাজমুল এর যাবজ্জীবন কারাদণ্ড

ফটোকার্ড

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক :

যৌতুকের জন্য স্ত্রী হত্যার দায়ে কাজিপুরের নাজমুল এর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ১ লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আজ সোমবার (২৭ অক্টোবর ২০২৫খ্রী:) দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক বেগম সালমা খাতুন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামী নাজমুল হোসেন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার আকনাদিঘী গ্রামের নজরুল ইসলাম এর পুত্র।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর পিপি অ্যাড. মাসুদুর রহমান বলেন, প্রেমের সর্ম্পকে ২০২১ সালের ১৩ নভেম্বর নাজমুল হোসেন বাড়ির পাশের মীম খাতুনকে বিয়ে করেন। বিয়ের পর থেকে নাজমুল হোসেন স্ত্রীর কাছে ১ লাখ টাকার জন্য চাপ দিতে থাকেন। এ অবস্থায় ২০২২ সালের ৬ এপ্রিল মীমকে মারধর করে হত্যা করা হয়। এই ঘটনায় মীমের বাবা রাসেল মিয়া বাদী হয়ে থানায় ৯ জনের বিরুদ্ধে মামলা করেন।

দীর্ঘ তদন্ত শেষে ৪ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। সাক্ষ্য-প্রমাণ শেষে বিচারক নাজমুল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড ও বাকি তিনজনকে বেকসুর খালাস প্রদান করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০