মোঃ সোহান সেখ :
সিরাজগঞ্জের শিয়ালকোলে বাদশা হত্যা মামলা তুলে না নেওয়ায় বাদী পক্ষের উপর হামলা ও ভাঙচুর করেছে আসামী পক্ষের আত্নীয় স্বজন। সোমবার (২৭ অক্টোবর ২০২৫খ্রীঃ) সকালে চারা বটতলা এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এতে চারজন আহত, দোকান ভাঙচুর ও নগদ ৮০ হাজার টাকা লুট করা অভিযোগ করা হয়।
দোকানদার আব্দুল মমিন বলেন, বাবু, নজরুল ও সুজন আমাকে কলার ধরে মাটিতে মারতে মারতে ফেলে দিয়েছে। খুব মেরেছে আর মামলা তুলে নিতে হুমকি দিয়েছে। আমার দোকান থেকে ৮০ হাজার টাকাও লুট করেছে।
আব্দুল মমিনের স্ত্রী মোছাঃ রেশমা খাতুন বলেন, সকালে তাকে মারতে মারতে মাটিতে ফেলে দেয়। আমি ঠেকাতে গেলে আমাকেও মেরেছে।
চারা বটতলা এলাকার দোকানদার কালা চান বলেন, আমি মারামারি দেখে এগিয়ে যায়। ঠেকাতে গেলে আমিও মাথায় আঘাত পেয়েছি। তারা আমাদের এলাকারই মানুষ, কারো নাম মনে নাই।
বাদশার চাচা মাহমুদুল ইসলাম বলেন, মার্ডার মামলা বন্ধ করার জন্য আসামিদের আত্মীয়স্বজন মোঃ বাবু ফকির, মোঃ নজরুল ফকির, মোঃ সুজন ফকির – এই তিনজন মিলে আমাকে হুমকি ধামকি দেয়। আজ হামলা চালিয়েছে। দোকান ভাঙচুর ও লুটপাটও করেছে
এ বিষয়ে অভিযুক্তদের একজন মোঃ নজরুল ফকিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি চেয়ারম্যানের সাথে কথা বলতে বলেন।
সাবেক চেয়ারম্যান মোঃ শাহজামাল আকন্দ বলেন, পাশাপাশি বাড়ি হওয়ায় আগের থেকেই এমন মারামারি হয়ে আসছে। আমি তাদের নিয়ে বসেছি, সমাধানের জন্য।
সিরাজগঞ্জ সদর থানার এসআই প্রনয় কুমার প্রামানিক বলেন, হত্যা মামলার প্রধান আসামি মোঃ মনিরুল ইসলাম মনিকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে হুমকি দেওয়ার বিষয়ে কিছু জানিনা, থানায় কেউ অভিযোগ দেয়নি।






