শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

নাটোরে কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা উদ্বোধন

Download Photocard

নাটোর প্রতিনিধি : নাটোরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, কৃষি বান্ধব বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষিতে নিয়মিত ভর্তুকি ও প্রণোদনা প্রদান করা হচ্ছে। সার ও ডিজেলসহ সকল উপকরণ সহজলভ্য করা হয়েছে। কৃষকদের মাঝে নতুন নতুন প্রযুক্তি সরবরাহ করা হচ্ছে। গবেষণার মাধ্যমে নতুন বীজের উদ্ভাবন সরকার গৃহীত পদক্ষেপের মধ্যে অন্যতম।

কৃষি সম্প্রসারণ বিভাগ নাটোর জেলা কার্যালয়ের উপ পরিচালক মো. হাবিবুল ইসলাম খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল বারী মির্জা এবং পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম।

‘কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ’ প্রকল্পের আওতায় আয়োজিত মেলায় জেলার কৃষকদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে প্ল্যান ডক্টর ক্লিনিক, প্রযুক্তি কর্নার, পুষ্টি গ্রাম, আধুনিক যন্ত্রপাতি, নারী উদ্যোক্তাসহ মোট ২১টি স্টল প্রদর্শিত হচ্ছে।

মেলায় জেলার সাতটি উপজেলায় সর্বাধিক পরিমাণে উৎপাদিত রসুন, পেঁয়াজ, সরিষা, ধান, গম, ভুট্টা এবং মুগ ডাল দিয়ে তৈরীকৃত জেলার মানচিত্র দর্শনার্থীদের মুগ্ধ করে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০