মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

উল্লাপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প,বৃক্ষরোপণ কর্মসূচি ও ৩১ দফার লিফলেট বিতরণ করেন- এমপি মনোনয়ন প্রত্যাশী কাওছার আহমেদ রনি

মোঃ মোকলেসুর রহমান মামুন :
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কয়ড়া উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বৃক্ষরোপণ কর্মসূচি। একই সঙ্গে কয়ড়া বাজারে সাধারণ মানুষের মাঝে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন উল্লাপাড়া আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাওছার আহমেদ রনি।

দিনব্যাপী আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। বৃক্ষরোপণ শেষে কাওছার আহমেদ রনি উপস্থিত জনতার সঙ্গে মতবিনিময় করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের সামনে উপস্থাপন করেন।

তিনি বলেন, “তারেক রহমানের ৩১ দফা শুধু একটি রাজনৈতিক ঘোষণাপত্র নয়, এটি জাতি পুনর্গঠনের একটি নকশা। আমাদের লক্ষ্য মানুষের মৌলিক অধিকার পুনরুদ্ধার ও দেশকে সুশাসনের পথে এগিয়ে নেওয়া।”

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, কাওছার আহমেদ রনির এই উদ্যোগ এলাকায় জনসচেতনতা বৃদ্ধি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে সহায়তা করবে। স্থানীয় তরুণরা এ ধরনের সামাজিক উদ্যোগের প্রশংসা করে বলেন, “এভাবেই জনগণের পাশে দাঁড়ানো একজন প্রকৃত জননেতার দায়িত্ব।”

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০