সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

এনায়েতপুর কাপড়ের হাটের সরকারি জমি দখল করে নির্মিত আওয়ামী লীগের কার্যালয়

নিজস্ব প্রতিবেদক –

এনায়েতপুর কাপড়ের হাটের সরকারি জমি দখল করে নির্মিত আওয়ামী লীগের কার্যালয় এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতা কর্মীদের দ্বারা হাটের দুই তৃতীয়াংশ ভূমি দখল করে নির্মিত সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য দীর্ঘদিন যাবত দাবি করে আসছেন ব্যবসায়ীরা।

এ নিয়ে সিরাজগঞ্জ জেলা প্রশাসক বরাবর বহু আবেদন নিবেদন করা হয়েছে এবং সর্বশেষ মঙ্গলবার আবেদন করেছেন এনায়েতপুর হাটের ইজারাদার আনিছুর রহমান।

জানা যায়, তাঁত শিল্প সমৃদ্ধ এনায়েতপুর থানা সদরে ৩১.৩৮ একর জায়গায় প্রতিষ্ঠিত এনায়েতপুর হাট। যমুনার চরাঞ্চলে উৎপাদিত কৃষি ও গবাদি পশু এবং কাপড় সহ তাঁত শিল্পের সকল উপকরণ এ হাটে বেচাকেনা হয়।

এখানে প্রতি শুক্রবার সাপ্তাহিক হাটবার। এছাড়া রোববার ও বুধবার দেশের সর্ববৃহৎ কাপড়ের হাট বসে যেখানে দেশের বিভিন্ন অঞ্চল সহ ভারতের ক্রেতারাও আসতো।

তবে এই হাট ধ্বংস করার লক্ষ্যে ২০১০ সালে ভূমি দখল করে আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের আমলে এনায়েতপুর থানার সামনে হাটের প্রাণকেন্দ্রে আওয়ামী লীগের দলীয় কার্যালয় নির্মান করা হয়। এছাড়া আ’লীগের প্রভাবশালী দলীয় নেতারা নামে বেনামে অবৈধ ভাবে বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন। এতে হাটের পেরিফেরিভুক্ত ভূমির মধ্যে প্রায় ২১.৩৮ একর হাটের জায়গা অবৈধ ভাবে দখলে নেয় তারা। অনেকেই জাল দলিল সৃজন করে নিজেদের নামে জমি নামজারি করে নিয়েছে।

একারনে ঐতিহ্যবাহী এনায়েতপুর হাটের বেচা-বিক্রি, ব্যবসার সুষ্ঠু পরিবেশ নষ্ট হয়ে যায়। হাটে ক্রেতা এবং বিক্রেতার সংখ্যা দিন দিন কমতে থাকে। ধ্বংসের পথে চলে হাটটি ।

এনায়েতপুর কাপড় বিক্রেতা আহসান হাবীব, জহির শেখ ও জামাল উদ্দিন জানান, হাটের মধ্যে দলীয় কার্যালয় হওয়ায় বেচাবিক্রির সুষ্ঠ পরিবেশ নেই। নিরাপত্তা ও হাটের উন্নয়নে শেড, ড্রেন নির্মান সহ নিরাপদ পানি ও স্যানিটেশনে ব্যবস্থা নিশ্চিতে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি করছি।

এদিকে জুলাই আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনার পতনের পর এনায়েতপুর হাটের জায়গা উদ্ধারে সিরাজগঞ্জ জেলা প্রশাসক বরাবর তিনবার আবেদন করেও কাজের কাজ কিছুই হচ্ছে না দাবি করে ইজারাদার আনিসুর রহমান অভিযোগ করে জানান, আওয়ামী লীগের অফিস এখনো বিদ্যমান থাকায় খুনি হাসিনার দোসরদের আনাগোনা রয়েছে। এতে হাটের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। বিক্রেতা ও ব্যাপারিগণ আসছে না, এ কারণে সঠিকভাবে রাজস্ব আদায় হচ্ছে না, চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা।

আনিসুর রহমান আরও অভিযোগ করে বলেন, এনায়েতপুর থেকে পাঁচিল আঞ্চলিক সড়কের সংস্কারের সুযোগে বিভিন্ন জায়গা আবার নতুন করে একশ্রেণীর প্রভাবশালীরা হাটের জায়গা দখলে মরিয়া হয়ে উঠেছে। এনায়েতপুর থানা আওয়ামী লীগের কার্যালয় সহ সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং দখলমুক্ত করার দাবী জানান তিনি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০