সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত

উল্লাপাড়ায় তারেক রহমানের ৩১ দফা ও ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাচ্ছেন কেন্দ্রীয় ছাত্রদল নেতা রনি

মোঃ মোকলেসুর রহমান মামুন,উল্লাপাড়া :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো পুনর্গঠনের রূপরেখা বা ৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে এবং ধানের শীষে ভোট চাওয়ার লক্ষ্যে ধারাবাহিক প্রচারণা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক কাওছার আহমেদ রনি।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) প্রচারণার অষ্টম দিনে তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোহনপুর বাজার ও আশপাশের গ্রামাঞ্চলে ঘরে ঘরে, দোকানে, চা স্টলে এবং পথসভায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারে অংশ নেওয়ার আহ্বান জানান।

এ সময় কাওছার আহমেদ রনি বলেন—“এই যাত্রা কেবল নির্বাচনের নয়, এটি জাতিকে পুনর্গঠনের এক ঐতিহাসিক যাত্রা। আমরা এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে নাগরিকের অধিকার নিরাপদ থাকবে, বিচার হবে নিরপেক্ষ, গণতন্ত্র থাকবে জনগণের হাতে এবং রাষ্ট্র হবে জবাবদিহিমূলক। ধানের শীষ মানে মানুষের অধিকার— আর সেই অধিকার প্রতিষ্ঠাই আমাদের সংগ্রাম।”

তিনি আরও বলেন,তারেক রহমানের ৩১ দফা রূপরেখা বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন, প্রশাসনিক সংস্কার, বিচারব্যবস্থা ও অর্থনৈতিক পুনর্গঠনের স্পষ্ট দিকনির্দেশনা দিয়েছে। আমরা ঘরে ঘরে গিয়ে জনগণকে বোঝাচ্ছি— পরিবর্তনের সময় এসেছে, পরিবর্তন আসবে জনগণের হাত ধরেই।”

এ সময় উপস্থিত ছিলেন মোহনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনিরুজ্জামান মনি, বড়পাঙ্গাসী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাসু, তেজগাঁও কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রাকিব সরকারসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০