শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সলঙ্গায় শাহীন শিক্ষা পরিবার ফাউন্ডেশন কর্তৃক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

Download Photocard

মোঃ আখতার হোসেন হিরন :

সরাসরি টাংগাইল হতে পরিচালিত সিরাজগঞ্জের সলঙ্গা ক্যাম্পাসে শনিবার (১নভেম্বর২৫) শাহীন শিক্ষা পরিবার’র এস.ই.এফ. ফাউন্ডেশন কর্তৃক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শাহীন স্কুল সলঙ্গা শাখার পরিচালক এ তথ্য নিশ্চিত করে জানান, এবার সলঙ্গা থানার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়সহ অন্যান্য স্কুল ও মাদ্রাসার দ্বিতীয়, তৃতীয়,চতুর্থ,পঞ্চম শ্রেণীর প্রায় ৪৫০জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। ১ম শিফটে ৪র্থ ও ৫ম শ্রেণী সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত মোট ২৩০জন শিক্ষার্থী এবং ২য় শিফট বিকেল ১২টা থেকে ১.৩০টা পর্যন্ত ২য় ও ৩য় শ্রেনীর মোট ২২০জন ছাত্রছাত্রী অংশ গ্রহণ করে।

পরীক্ষা চলাকালীন সময়ে ছাত্রছাত্রী হঠাৎ অসুস্থ হলে তাদের দ্রুত স্বাস্থ্য সেবা প্রদানের জন্য স্থানীয় ডাক্তার দ্বারা মেডিকেল টিম গঠন করা হয়েছে। বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়ে ভিজিটর হিসেবে কক্ষ পরিদর্শক হিসেবে পাঁচলিয়া আল মাহমুদ মডেল স্কুলের সহকারী শিক্ষিকা পারুল খাতুন, শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সাবেকুন নাহার এবং তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক শাহ আলম,দবিরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুল ইসলাম, বর্ণমালা কিন্ডারগার্টেন স্কুলের সহকারী শিক্ষক ইউনুস আলী দায়িত্ব পালন করেন।

বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শাহীন স্কুল সলঙ্গা শাখার পরিচালক মোঃ আব্দুস সামাদ ও রাকিব হোসেন বলেন,অবিভাবকসহ সকলের আন্তরিক সহযোগিতা নিয়ে সুন্দর পরিবেশে আমরা পরীক্ষা সমাপ্ত করতে পেরেছি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০