সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

উল্লাপাড়ায় গণ মানুষের আস্থার প্রতীক ও শহীদ জিয়ার আদর্শের সৈনিক এ্যাড. সিমকী ইমাম খান

মোঃ মোকলেসুর রহমান মামুন,উল্লাপাড়া :
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনে বিএনপির সম্ভাব্য নারী প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন এ্যাডভোকেট সিমকী ইমাম খান। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

একজন আইনজীবী ও সমাজকর্মী হিসেবে এ্যাড. সিমকী ইমাম খান ইতোমধ্যেই স্থানীয় রাজনীতিতে একজন নিবেদিতপ্রাণ নেতৃত্ব হিসেবে পরিচিতি পেয়েছেন। উল্লাপাড়া থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের আজীবন সদস্য হিসেবে তিনি দীর্ঘদিন ধরে দলের তৃণমূল পর্যায়ে কাজ করে যাচ্ছেন। দলের দুঃসময়ে তিনি নেতা-কর্মীদের পাশে থেকে সাহস দিয়েছেন, সহযোগিতা করেছেন এবং এলাকার সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করেছেন।

নারী ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যেই তিনি রাজনীতিকে মানুষের সেবার মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন। নানা প্রতিকূলতা, নির্যাতন ও অন্যায়ের মুখেও জনগণের অধিকার রক্ষায় তিনি ছিলেন অবিচল ও দৃঢ়প্রতিজ্ঞ।

এ্যাডভোকেট সিমকী ইমাম খান বলেন,“রাজনীতি আমার কাছে ক্ষমতার প্রতিযোগিতা নয়, এটি মানুষের সেবার দায়িত্ব। দল যদি আমাকে মনোনয়ন দেন তাহলে উল্লাপাড়া – সলঙ্গা কে একটি মাদক ও সন্ত্রাসমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলবো এবং নারী ও বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ।

সিরাজগঞ্জ-৪ আসনের সাধারণ জনগণের কাছে এ্যাড. সিমকী ইমাম খান ইতোমধ্যে একজন সৎ, সাহসী ও মানবিক নেতৃত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন পেলে তিনি হয়ে উঠতে পারেন সিরাজগঞ্জ-৪ আসনের জনগণের আস্থার সত্যিকারের প্রতীক।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০