সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

সিরাজগঞ্জে ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়, এই প্রতিপাদ্য সামনে রেখে- সিরাজগঞ্জে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে- আলোচনা সভা, ক্রেস্ট, পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় । অনুষ্ঠান শুরু পূর্বে জাতীয় পতাকা উত্তোলন, সমবায় পতাকা উত্তোলন করার সাথে সাথে জাতীয় সংগীত পরিবেশন করার পর পবিত্র কোরআন তেলওয়াত, গীতা পাঠ করা এবং অতিথিদের ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। সিরাজগঞ্জ জেলা সমবায় কার্যালয়ের আয়োজনে,
শনিবার (১নভেম্বর-২০২৫খ্রিঃ) সকালে সিরাজগঞ্জ অফিসার্স ক্লাবে উক্ত অনুষ্ঠানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায়, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জের অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) আনোয়ার সাদাত প্রমুখ। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা সমবায় কর্মকর্তা, মিস তানজিমুন নাহিদ। অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক রেজাওয়ানা ইসলাম। এ সময় অনুষ্ঠানে জেলা প্রশাসন কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা, সিরাজগঞ্জ জেলা সমবায় কার্যালয়, সিরাজগঞ্জ ও উপজেলা সমবায় দপ্তর, সিরাজগঞ্জ সদর এবং সদর উপজেলাধীন সমবায়ীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০