সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

রাজশাহী নগরীর কাটাখালি সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল,মদ ও ট্যাপেন্টাডল জব্দ


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীর কাটাখালী সীমান্ত এলাকায় পৃথক তিনটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফেনসিডিল, মদ এবং ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) সদস্যরা।
শুক্রবার রাত থেকে শুরু করে ও শনিবার বিকালে এই অভিযানগুলো পরিচালনা করেন তারা।
শনিবার (১ নভেম্বর) বিকাল সোয়া ৩টার দিকে খিদিরপুর বিওপি’র একটি টহল দল সীমান্ত পিলার ১৫৯/৫-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাটাখালী থানার লটাবন এলাকায় অভিযান পরিচালনা করে ১৯ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়।
এর আগে, শুক্রবার (৩১ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে খানপুর বিওপি’র একটি টহল দল সীমান্ত পিলার ১৬৪/এমপি থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খানপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালায়। সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ১৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
একই দিন রাত পৌনে ১২টার দিকে তালাইমারী বিওপি’র একটি টহল দল সীমান্ত পিলার ৬৯/৫-এস থেকে তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মিডিলচর এলাকায় অভিযান পরিচালনা করে ৩,৫০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা জব্দ করা হয়।
রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উদ্ধারকৃত সকল মাদকদ্রব্য এবং নৌকাটি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নগরীর কাটাখালী থানায় জমা দেওয়া হয়েছে।#

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০