শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

রায়গঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ

Download Photocard

রায়গঞ্জ প্রতিনিধি  : সিরাজগঞ্জের রায়গঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। 

রবিবার (২ নভেম্বর ২০২৫খ্রীঃ) সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব কৃষিসামগ্রী বিতরণ করা হয়। সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয় প্রাঙ্গণে এ প্রণোদনা সামগ্রী বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মমিনুল ইসলাম ও কৃষিবিদ গোলাম রব্বানী।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলায় মোট ৯ হাজার ৩৮০ বিঘা জমিতে গম, সরিষা, সূর্যমুখী (হাইব্রিড), চিনা বাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারি ও অড়হড়সহ বিভিন্ন রবি ফসল চাষ করা হবে।

এর মধ্যে ৯০ বিঘা জমিতে গম, ৯ হাজার ১৯০ বিঘায় সরিষা, ২০ বিঘায় সূর্যমুখী, ২০ বিঘায় চিনাবাদাম, ২০ বিঘায় পেঁয়াজ, ২০ বিঘায় মসুর, ২০ বিঘায় খেসারি এবং ২০ বিঘায় অড়হড় ফসলের আবাদ করা হবে। প্রতিটি ফসলের জন্য কৃষকদের প্রয়োজনীয় পরিমাণ বীজ, ডিএপি ও এমওপি সার বিনামূল্যে প্রদান করা হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মমিনুল ইসলাম বলেন, সরকারের এ কৃষি প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নের ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা শীতকালীন রবি মৌসুমে লাভজনক ফসল চাষে আরও উৎসাহিত হবেন। এতে উৎপাদন বৃদ্ধি পাবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে।

সুবিধাভোগী কৃষকরা জানান, সরকারি এই সহায়তা তাদের উৎপাদন ব্যয় কমাতে এবং ফলন বাড়াতে সহায়ক হবে। তাদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে অনেক ভূমিকা রাখবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০