শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভাঙ্গুড়ায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ

সিরাজগঞ্জে কৃষি প্রণোদনা কর্মসূচি’র আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন

ফটোকার্ড

মোঃ হোসেন আলী (ছোট্ট) :
২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে সরিষা, গম, চিনাবাদাম, সূর্যমূখী (হাইব্রীড),শীতকালীন, পেয়াঁজ, মসুর, খেসারী ও অড়হড় উৎপাদন, বৃদ্ধির লক্ষ্যে- কৃষি প্রণোদনা কর্মসূচি’র আওতায়- ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের নিয়ে আলোচনা সভার পর বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে সদর উপজেলা১’টি পৌরসভা ও ১০টি ইউনিয়নের সুবিধাভোগী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের জন প্রতি ১’কেজি করে সরিষা বীজ, ডিএপি সার-১০কেজি, এমওপি-১০কেজি করে  বিতরণ করা হয়।

সিরাজগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর  সিরাজগঞ্জের আয়োজনে,রবিবার (২নভেম্বর-২০২৫ খ্রিঃ) বেলা সাড়ে ১১ টার দিকে সদর উপজেলা কৃষি অফিসের হলরুমে-উক্ত বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট – মুহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি সিরাজগঞ্জের উপ-পরিচালক কৃষিবিদ এ.কে.এম.মনজুরে মাওলা, অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) কৃষিবিদ আনোয়ার সাদাত প্রমুখ। এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন । স্বাগত বক্তব্যে রাখেন, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস.এম. নাসিম হোসেন এবং সঞ্চালনা করেন, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ সাইদী রহমান এবং মারুফা আক্তার। এসময়ে সিরাজগঞ্জ সদর উপজেলা  কৃষি অফিসের সহঃ কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, এসএপিপিও, উচ্চমান সহঃ কাম-হিসাব রক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান, অঃসহঃকাম-কম্পিঃ মুদ্রাঃ মোঃ মাহমুদুল সরকার সহ এবং বক্তব্য রাখেন, কৃষক মোঃ আক্তার হোসেন, সকল সুবিধাভোগী  কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০