শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

আইজিপি বাহারুল আলমের রাজশাহী সফর,পুলিশকে দিলেন বিশেষ বার্তা

Download Photocard


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ পুলিশের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) লাইন্সের পিওএম সভাকক্ষে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন করেছেন ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ (আইজিপি) বাহারুল আলম, বিপিএম।
রবিবার বিকেল ৪টায় অনুষ্ঠিত এই পরিদর্শনকালে আইজিপি মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে এবং আরএমপির ট্রেনিং স্কুলের তত্ত্বাবধানে আয়োজিত তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার ৬ষ্ঠ ব্যাচের কার্যক্রম পরিদর্শনের সময় আইজিপির সাথে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি সহ আরএমপি, রাজশাহী রেঞ্জ এবং রাজশাহী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পরিদর্শনকালে আইজিপি বাহারুল আলম আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে পুলিশের ভূমিকার ওপর জোর দেন। তিনি বলেন, জাতীয় নির্বাচন একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব, যেখানে পুলিশের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নির্বাচনের সময় মাঠে অবস্থানরত প্রত্যেক পুলিশ সদস্যই হবে জনগণের আস্থার প্রতীক।
আইজিপি আরও বলেন, প্রতিটি পুলিশ সদস্যকে দায়িত্বশীলতা, সততা ও পেশাদারিত্বের সর্বোচ্চ মান বজায় রেখে নির্বাচনী দায়িত্ব পালন করতে হবে। তিনি নির্বাচনকে একটি সুযোগ হিসেবে উল্লেখ করে বলেন, এই নির্বাচনই অতীতের ভুল সংশোধনের এবং জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠার এক সুবর্ণ সুযোগ।
এ সময় তিনি নির্বাচন পূর্ব, নির্বাচনকালীন এবং নির্বাচন-পরবর্তী সময়ে পুলিশের করণীয় বিষয়ে বিস্তারিত নির্দেশনা প্রদান করেন। আইজিপির এই সফর ও দিকনির্দেশনা আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশের প্রস্তুতিতে নতুন মাত্রা যোগ করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।#

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০