শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জ-৪(সলঙ্গা- উল্লাপাড়া) আসনে বিএনপির মনোনয়ন পেলেন এম.আকবর আলী

Download Photocard

মোঃ মোকলেসুর রহমান মামুন,উল্লাপাড়া :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক দুই বারের সংসদ সদস্য ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম. আকবর আলী।

সোমবার সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন। এ সময় সিরাজগঞ্জ-৪ আসনে এম. আকবর আলীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

মির্জা ফখরুল বলেন, “দীর্ঘ ১৬ বছর পর আমরা আগামী ফেব্রুয়ারি মাসে একটি গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি। দেশের জনগণ পরিবর্তনের প্রত্যাশায় উন্মুখ। বিএনপি জনগণের সেই প্রত্যাশার প্রতিফলন ঘটাতেই যোগ্য ও অভিজ্ঞ নেতাদের প্রার্থী করেছে।”

তিনি আরও জানান, যেসব আসনে যুগপৎ আন্দোলনের সহযোগী দলগুলো প্রার্থী ঘোষণা করবে, বিএনপি তাদের সঙ্গে সমন্বয় করে সিদ্ধান্ত নেবে।

উল্লেখ্য, এম. আকবর আলী অতীতেও সিরাজগঞ্জ-৪ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০