শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

ধানের শীষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের ধানের শীষ- নাজমুল হাসান তালুকদার রানা

Download Photocard

কাজিপুর প্রতিনিধি:- সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের আংশিক) সংসদীয় আসনে সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ও কাজিপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নাজমুল হাসান তালুকদার রানা আলোচনার শীর্ষে রয়েছেন।

এদিকে নাজমুল হাসান তালুকদার রানা ২০২৪ সালের ৫ আগষ্ট পরবর্তী সময়ে কাজিপুর ও সদরে  প্রচারণার মধ্যে দিয়ে ব্যস্ত সময় পার করছেন।

নাজমুল হাসান তালুকদার রানা বলেন– ধানের শীষ আমাদের একার নয়, এ ধানের শীষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের ধানের শীষ, মজলুম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ধানের শীষ, এ ধানের শীষ শত সহস্র শহীদের আত্মত্যাগের, স্মৃতির ও স্বপ্নের, এ ধানের শীষ কোটি কোটি জনতার।’ তাই ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি আহ্বান জানান তিনি।

গত ৩ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পুরোদমে প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ের। কয়েক দফা বাছাই শেষে এবার মোটামুটি ২৩৭ জন চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। সমমনা দলগুলোও তাদের প্রার্থীর তালিকা বিএনপির কাছে হস্তান্তর করেছে।

বিএনপি এবার মুল ধারার আদর্শিক ও পরিচ্ছন্ন ব্যক্তি ইমেজ সম্পন্ন প্রার্থীদের প্রাধান্য দেবে। সিরাজগঞ্জ-১ আসনে মুল ধারার আদর্শিক, পরিচ্ছন্ন ও বিতর্কমুক্ত ব্যক্তি ইমেজ সম্পন্ন নেতৃত্ব হিসেবে আলোচনায় এগিয়ে রয়েছেন স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের সর্বদলীয় ছাত্র ঐক্য সিরাজগঞ্জের আহবায়ক ও সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা। তার বিরুদ্ধে প্রায় ১০০টির অধিক মামলা। দীর্ঘ রাজনৈতিক জীবনের অধিক সময় কাটিয়েছেন জেলে। স্বৈরাচার আওয়ামী শাসনের সময় তার উপর চলেছে চরম নির্যাতন তাকে থাকতে হয়েছে ঘরবাড়ি ছাড়া।

২৩৭ আসনে বিএনপির প্রার্থী ঘোষণার পর তিনি এলাকায় অবস্থান করে সাধারণ মানুষের সাথে মত বিনিময় ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০