শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

রাণীশংকৈলে বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ বিতরণ

Download Photocard

রানীশংকৈল(ঠারকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় আজ উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে কৃষকদের মাঝে বিভিন্ন ফসলের বীজ বিতরণ করা হয়। ৫ নভেম্বর ২০২৫ইং রোজ বুধবার সকাল ১০ টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাদিজা বেগম, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, উপজেলা জামায়াতে ইসলামী সাধারণ সম্পাদক রজব আলী,ছাত্র অধিকার কেন্দ্রীয় সহ-সভাপতি মামুনুর রশীদ,এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দলের জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ। স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, সরকার ঘোষিত কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে। এ কর্মসূচির মাধ্যমে এবছর উপজেলার গমের বীজ ৫২০০,শরিষা ৫৯০০,পেয়াজ ৩০,চিনাবাদাম ২০ মোট ১১১৫০ জন কৃষক উপকৃত হবেন। তিনি আরও বলেন, “বর্তমান সরকার কৃষিবান্ধব। কৃষকদের উৎপাদন বাড়াতে নানা উদ্যোগ গ্রহণ করেছে, যার মধ্যে বীজ বিতরণ অন্যতম।বীজ গ্রহণকারী কৃষক রবিউল ইসলাম জানান, “এই সহায়তা আমাদের অনেক কাজে আসবে। এতে কৃষি উৎপাদন বাড়বে এবং খরচও কিছুটা কমবে।অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও কৃষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন |

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০