শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল

সিরাজগঞ্জে দুর্যোগ মোকাবেলায় পুলফান্ড (মানবিক সহায়তা তহবিল) গঠনের উদ্যোগ এবং অবহিতকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত

ফটোকার্ড

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
বাংলাদেশের অন্যতম বৃহৎ নদী যমুনার তীরবর্তী সিরাজগঞ্জ জেলার বিভিন্ন প্রকৃতিক দুর্যোগ মোকাবেলায় স্থায়ী সমাধানের লক্ষ্যে সমন্বিত প্রচেষ্ঠার অংশ হিসেবে পুল ফান্ড (মানবিক সহায়তা তহবিল) গঠনের উদ্যোগ নেয়া হয়। এবং অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে বুধবার (৫ নভেম্বর-২০২৫ খ্রিঃ) সকাল হতে দুপুর পর্যন্ত সিরাজগঞ্জ চেম্বর অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ভবনের সম্মেলন কক্ষে পুল ফান্ড গঠন ও অবহিতকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সিরাজগঞ্জ জেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান উন্নয়ন সংস্থা ও ব্যবসায়ী প্রতিনিধিদের পাশাপাশি আন্তর্জাতিক মানবিক সহায়তা নেটওয়ার্ক NEAR এবং বাংলাদেশের মানবিক সহায়তাদানকারী সংগঠনগুলোর নেটওয়ার্ক NAHAB এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান আয়োজক হিসেবে ছিলেন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এবং জেলা এনজিও সমন্বয় পরিষদ সিরাজগঞ্জ।
এ অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্যে রাখেন এবং
সভায় সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনতার মেয়র মোঃ সাইদুর রহমান বাচ্চু।
স্বাগত বক্তব্য ও সভার উদ্দেশ্য বর্ণনা করে বক্তব্য রাখেন, জেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি ও ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর নির্বাহী পরিচালক মোঃ আলাউদ্দিন খান সহ সিরাজগঞ্জে কর্মরত বিভিন্ন এনজিও এর প্রতিনিধিবৃন্দ। সভায় পুল ফান্ড গঠন প্রক্রিয়া পরিচালনা কৌশল ভবিষ্যৎ কার্যক্রম ও অনলাইন উদ্বোধন বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়। নাহার বিষয়ক আলোচনা করেন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন, নাহাব সমন্বয়কারী মোঃ রওশন আলী। সিরাজগঞ্জ পুল ফান্ড গঠনের ইতিকথা অনলাইন বক্তৃতা করেন, উপদেষ্টা, নাহাব ও দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক বিশেষজ্ঞ আব্দুল লতিফ খান, বাংলাদেশ পুলফান্ড ও নীয়ার নেটওয়ার্ক বিষয়ক আলোচনা, বক্তৃতা ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, উপদেষ্টা, নাহাব ড.এহছানুর রহমান। পুল ফান্ড বিষয়ক ধারণাপত্র ও পুল ফান্ড পরিচালনা করেন কৌশল পত্র উপস্থাপন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন, এনডিপি’র উপপরিচালক কাজী মাসুদুজ্জামান। মুক্ত আলোচনা ও মতামত গ্রহণ বক্তৃতা ও আলোচনা করেন, সিরাজগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ আব্দুস সাত্তার, গোলাম মোস্তফা, হাজী মোঃ আব্দুল কাদের, সাইফুল ইসলাম, বিশিষ্ট ডাঃ আব্দুস সামাদ আজাদ খোকন, পিপিডি নির্বাহী পরিচালক মিসেস নাজনীন চৌধুরী, সুক এর নির্বাহী পরিচালক মোঃ আনোয়ার হোসেন, প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন, রফিকুল ইসলাম শামীম, সাংবাদিক সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না, সাংবাদিক হীরকগুণ, শফিক মোহাম্মদ রুমন, গোলাম মোস্তফা রুবেল, ছাত্র প্রতিনিধি মুনতাসীর মেহেদী প্রমুখ।
অনলাইন সিরাজগঞ্জ পুলফান্ড উদ্বোধন ঘোষণা, অনলাইন বক্তৃতা করেন, নীয়ার এশিয়া প্যাসেফিক প্রতিনিধি শাহীদা আরিফ। পুল ফান্ডিং বিষয়ক খসড়া কমিটি গঠন, সিদ্ধান্ত গ্রহণ ও প্রতিশ্রুতি গ্রহণ ও পরবর্তী পদক্ষেপ বিষয়ক আলোচনা করেন, নাহাব উপদেষ্টা ড.এহ্ছানুর রহমান এবং এনডিপি’র নির্বাহী পরিচালক মোঃ আলাউদ্দিন খান। নাহাবের ভবিষ্যত পরিকল্পনা অনলাইন বক্তৃতা করেন, নাহাব সভাপতি ও ডিইউএস নির্বাহী পরিচালক মোঃ রফিকুল আলম। ধন্যবাদ , জ্ঞাপন করে বক্তৃতা করেন, ক্যাব সভাপতি মোঃ শওকত আলী। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট মোঃ সাইদুর রহমান বাচ্চু।
আয়োজকরা আশা করছেন এই তহবিল গঠনের মাধ্যমে সিরাজগঞ্জ জেলার দুর্যোগ মোকাবেলায় দীর্ঘমেয়াদি ও টেকসই উদ্যোগ বাস্তবায়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০