শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জের শাহজাদপুরে দুধের কারখানার বায়োগ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ, দুই শ্রমিক দগ্ধ
জামালপুরে এসএসসি ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায়,পুরস্কার বিতরণী ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রেজাউল করিম খানকে দেখতে গেলেন জেলা বিএনপির নেতৃবৃন্দ
শহীদ পরিবার সদস্যসহ এনসিপিকে জামায়াতের সংরক্ষিত নারী আসন উপহার
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর বগুড়া সফর ঘিরে সিরাজগঞ্জে জেলা বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রেজাউল করিম খানকে দেখতে গেলেন প্রেসক্লাব সভাপতি হারুন অর রশিদ খান হাসান
ত্যাগ,সাহস ও আপসহীন নেতৃত্বের প্রতীক তৃণমূলের আস্থার আলোকবর্তিকা সিরাজগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক আলমগীর আলম
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রেজাউল করিম খানকে দেখতে গেলেন সাইদুর রহমান বাচ্চু
সিরাজগঞ্জে মসজিদে মাইকিং করে রোগী ডেকে এনে অর্থ আদায়,ধরা খেলেন ব্রাকের স্বাস্থ্যকর্মী

“পল্লী ফাউন্ডেশন” নামক ভূয়া এনজিও প্রতিষ্ঠার মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার প্রধান আসামী প্রতারক শহিদ শেখ গ্রেফতার

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

 সিরাজগঞ্জের বেলকুচিতে  ‘পল্লী ফাউন্ডেশন’ নামক একটি ভুয়া এনজিও প্রতিষ্ঠার মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার প্রধান আসামী প্রতারক শহিদ শেখকে   র‌্যাব-১২ এবং র‌্যাব-১০ এর যৌথ অভিযানে গ্রেফতার করা হয়। 

জানা যায় যে ,গত ১৬ মে ২০২৪ খ্রিঃ তারিখ বেলা অনুমানিক ১২:৩০ ঘটিকায় ১। শাহিদ শেখ (৪৮) এবং ২। কবির শেখ (৪৫)সহ অজ্ঞাতনামা আরও ৫/৬ জন প্রতারক সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানাধীন মুকুন্দগাঁতী সাকিনস্থ রং শাকিল এর বসতবাড়ী ভাড়া গ্রহণ করে “পল্লী ফাউন্ডেশন” নামক একটি ভুয়া এনজিও খুলে। পরবর্তীতে প্রতারকচক্রটি শাহ আলম প্রামানিককে ঋণ প্রদান করবে মর্মে তার বসতবাড়ীতে গিয়ে তার নিকট থেকে ২০,১০০/- টাকা গ্রহণ করে এবং তাকে ২,০০,০০০/- টাকা ঋণ প্রদান করবে মর্মে জানায়। তারা একই এলাকায় হাফিজুল ইসলাম, ১০,৫০০/- টাকা, ফরিদুল ইসলাম ২০,১০০/- টাকা, আলমগীর ৩৩,২০০/- টাকাসহ আরো অনেকের কাছ থেকে সর্ব মোট ২,৩৫,৯০০/- টাকা গ্রহণ করে। এছাড়াও আরও অনেক এলাকা হতে প্রতারনা করে প্রায় কোটি টাকা গ্রহণ করে। গত ২০ মে ২০২৪ খ্রিঃ তারিখ সকাল অনুমানিক ০৯:০০ ঘটিকায় শাহ আলম প্রামানিক উক্ত আসামিদ্বয়ের নাম্বারে ফোন করলে তাদের নাম্বার বন্ধ পায় এবং ভাড়া বাসাটি তালাবদ্ধ অবস্থায় দেখতে পায়। তখন সে আশপাশের লোকজনদের আসামিদের বিষয়ে জিজ্ঞাসা করলে তারা কোন কিছু বলতে পারে না। উক্ত ঘটনায় অত্র এলাকার অনেক সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়। উক্ত ঘটনায় ভুক্তভোগী শাহ আলম প্রামাণিক বাদী হয়ে বেলকুচি থানায় একটি প্রতারণা মামলা দায়ের করেন। যার মামলা নং-০৪, তারিখ-০৫/০৭/২০২৪ খ্রিঃ, ধারা-৪০৬/৪২০ দন্ড বিধি ১৮৬০। উল্লিখিত ঘটনাটি গত ০৫ জুলাই ২০২৪ খ্রিঃ তারিখে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয় এবং বর্ণিত এলাকায় বাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। 

এরই ধারাবাহিকতায় মোঃ কামরুজ্জামান পিপিএম, অধিনায়ক, র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় গত ১৩ নভেম্বর ২০২৪ খ্রি. বিকাল ০৪.০০ ঘটিকার সময় র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র‌্যাব-১২, সদর কোম্পানি সিরাজগঞ্জ এবং র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর এর একটি চৌকস আভিযানিক দল ‘‘ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানাধীন কুচিয়াগ্রাম বটতলা এলাকায়” একটি যৌথ অভিযান পরিচালনা করে সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানাধীন মুকুন্দগাতি এলাকার পল্লী ফাউন্ডেশন নামক ভুয়া এনজিও প্রতিষ্ঠার মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেয়ার ঘটনার প্রধান আসামি শাহিদ শেখ @নরুল হুদা’কে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা ০১টি মোবাইল ফোন ও নগদ ৫০০/- টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামি মোঃ শাহীন শেখ ওরফে নুরুল হুদা (৪৮), পিতা- মৃত ইউনুস সরদার, সাং- মুকুন্দগাতী (পল্লি ফাউন্ডেশন), থানা- বেলকুচি, জেলা- সিরাজগঞ্জ, স্থায়ী ঠিকানা- নওয়াপাড়া, ০৪ নং ওয়ার্ড, থানা- আলফাডাঙ্গা, জেলা- ফরিদপুর।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানায় হস্তান্তর করা হয়েছে।
এ তথ্য প্রদান করেন, র‌্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জের কোম্পানি লেঃ কমান্ডার এম আবুল হাশেম সবুজ। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০