সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

সিরাজগঞ্জ জেলা বিএনপি’র বর্নাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
ঐতিহাসিক ৭’নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে সিরাজগঞ্জ জেলা বিএনপির আয়োজনে- শুক্রবার (৭নভেম্বর-২০২৫ খ্রিঃ) সকালে সিরাজগঞ্জ শহরের ই.বি রোডস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা, স্বাধীনতার ঘোষক বীরউত্তম শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু এঁর নির্দেশনায়- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণকালে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ,সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ভাই, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামীম খান, সহ-সভাপতি অমর কৃষ্ণ দাস, নাজমুল হাসান তালুকদার রানা, জাহাঙ্গীর হোসেন সেলিম ভূঁইয়া, যুগ্ন-সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, হারুন অর রশিদ খান হাসান, লিয়াকত আলী, সাব্বির হোসেন ভূঁইয়াসাফি, সংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, প্রচার সম্পাদক আলমগীর হোসেন জুয়েল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরকার রফিকুল ইসলাম রফিক, শহর বিএনপির সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম ফরিদ , রেজাউল জোয়ার্দার, বুলবুল আহমেদ, রানা খান বুলবুল,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হক রঞ্জু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এলেমা বেগম সহ অন্যান্য নেত্রী, জেলা বিএনপি’র বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা পুষ্পার্পণের মধ্য দিয়ে বীরউত্তম স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এবং তার আদর্শে দেশ পুনর্গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
জানা যায় যে, ৭’নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ খ্রিঃ এই দিনে সমগ্র জাতি যখন অনিশ্চয়তার সম্মুখীন, তখন সিপাহি-জনতার মিলিত বিপ্লব জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে দেশপ্রেমের এক অনন্য নজির সৃষ্টি করে। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে এনে সিপাহী-জনতা তাকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করে। তিনি ক্রান্তিময় সেই অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে দেশে প্রবর্তন করেন বহুদলীয় গণতন্ত্র। সূচনা করেন উন্নয়ন ও উৎপাদন নবধারার রাজনীতি। তাই ৭ নভেম্বর আমাদের জাতীয় জীবনের এক অনন্য ঐতিহাসিক তাৎপর্যমণ্ডিত দিন। সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে আধিপত্যবাদ, একনায়কতন্ত্র, একদলীয় শাসন, জনজীবনে বিশৃঙ্খলাসহ তখনকার বিরাজমান নৈরাজ্যের অবসান ঘটে। একটি অস্থিতিশীল পরিবেশ থেকে দেশ একটি সুশৃঙ্খল পরিবেশে ফিরে আসে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ উপলক্ষ্যে বাণী প্রদান করেছেন। জাতীয় ইতিহাসের এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিএনপি বিভিন্ন কর্মসূচি পালন করছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০