শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভাঙ্গুড়ায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ

রাজশাহীতে স্কলারস্ ওয়েলফেয়ার ট্রাস্টের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত,থাকছে আকর্ষণীয় পুরস্কার

ফটোকার্ড


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো স্কলারস্ ওয়েলফেয়ার ট্রাস্ট বৃত্তি পরীক্ষা ২০২৫।
শুক্রবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মসজিদ মিশন একাডেমি স্কুল এন্ড কলেজ, দামকুড়া হাট উচ্চ বিদ্যালয় এবং নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। নগরীর বিভিন্ন স্কুুল ও মাদ্রাসার ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে।
এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত এই পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সাধারণ জ্ঞান এবং মানসিক দক্ষতার উপর প্রশ্ন করা হয়। শিক্ষার্থীদের মেধা যাচাই এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে উৎসাহিত করার লক্ষ্যে এই আয়োজন করা হয়।
স্কলারস্ ওয়েলফেয়ার ট্রাস্টের ভাইস চেয়ারম্যান, প্রফেসর ডা. ফাতেমা সিদ্দিক বলেন, এই বৃত্তি প্রকল্প মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করে এবং তাদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখে।
আয়োজকরা জানিয়েছেন, আগামী ১০ দিনের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। বৃত্তি বিজয়ীদের মধ্যে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীকে একটি ল্যাপটপ, দ্বিতীয় স্থান অধিকারীকে একটি ট্যাব এবং তৃতীয় স্থান অধিকারীকে একটি স্মার্টফোন প্রদান করা হবে।
পরীক্ষা চলাকালীন কেন্দ্রগুলো পরিদর্শন করেন রাজশাহী-২ আসনের জামায়াত প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন এবং স্কলারস্ ওয়েলফেয়ার ট্রাস্টের মহাপরিচালক মোঃ শামীম উদ্দীন। তাঁরা পরীক্ষার স্বচ্ছ ও সুশৃঙ্খল পরিবেশের প্রশংসা করেন এবং এই মহৎ উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।#

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০