ঈশরাক হোসেন :এনায়েতপুর (সিরাজগঞ্জ) :
শনিবার (৮নভেম্বর) বিকেলে এনায়েতপুর থানার খুকনী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
খুকনী ইউনিয়নের খোকশাবাড়িতে অনুষ্ঠিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন খুকনী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সরোয়ার সরকার। বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ৬ আসনে বিএনপি মনোনীত সম্ভাব্য এমপি প্রার্থী ও সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ড. এম এ মুহিত।
প্রধান অতিথির বক্তব্যে ড. এম এ মুহিত বলেন, ধানের শীষ আমাদের আশা ও উন্নয়নের প্রতীক। তাই সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করতে হবে। স্বৈরাচারী সরকারের আমলে বিএনপির নেতাকর্মীরা নির্যাতন সহ্য করেছেন। তবু আওয়ামী লীগের শাসনের বিরুদ্ধে তাদের লড়াই থেমে যায়নি। তাই সকলকে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে।”
উক্ত উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন, এনায়েতপুর থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক রওশন আলী মুন্টু সরকার, এনায়েতপুর থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক বিজয় আহম্মেদ,
জেলা মৎস্য জীবী দলের প্রচার সম্পাদক রবিউল ইসলাম সরকার,এনায়েতপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহরিয়ার খান ইমন,এনায়েতপুর থানা কৃষক দলের সাধারণ সম্পাদক মুক্তার হাসান, এনায়েতপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ সোহেল রানা, এনায়েতপুর থানা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রেজাউল সরকার, ছাত্রনেতা মোঃ শাহিন রেজা প্রমুখ।
আয়োজনে : এনায়েতপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ সোনাউল্লা সরকার।






