মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

সলঙ্গায় অটোভ্যান চালক আমিনুলের খুনিদের শাস্তির দাবিতে মানববন্ধন

মো: আখতার হোসেন হিরন :

সিরাজগঞ্জের সলঙ্গায় অটো-ভ্যান চালক আমিনুল ইসলাম (২০) এর খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। অলিদহ গ্রামের জনসাধারণের আয়োজনে অত্র এলাকাবাসী ও নিহত আমিনুলের স্বজনরা সোমবার (১০নভেম্বর) বিকালে অলিদহ বাংলা বাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশ নিতে নিহত আমিনুলের নিজ গ্রাম অলিদহসহ আশপাশের কয়েক গ্রামের নারী-পুরুষ ও তাঁর স্বজনরা অংশ গ্রহণ করে। মিছিলকারীরা স্লোগানে স্লোগানে আমিনুল খুনিদের ফাঁসির দাবি জানায়। মিছিলটি অলিদহ বাজার ঘুরে মাছ বাজারে গিয়ে শেষ হয়। সর্বস্তরের গ্রামবাসীর অংশ গ্রহণে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা, অটো-ভ্যানচালক আমিনুল ইসলামের খুনের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতের দাবি জানায়।

অসহায় পরিবারের একমাত্র উপার্জনক্ষম নিহত আমিনুল ইসলাম জীবিকার তাগিদে অটো-ভ্যান নিয়ে গত ৫ আগস্ট বাড়ি থেকে বের হয়ে যায়। পরে আর বাড়ি ফেরে নাই। এই ঘটনায় আমিনুল ইসলামের মা আমিনা বেগম সলঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করে। ১৮ অক্টোবর পাশের গ্রাম চকনিহালের একটি ডোবা থেকে মানুষের খন্ড হাড় উদ্ধার করা হয়। পরে আমিনুলের মা প্যান্ট ও জামা দেখে মৃতদেহ সনাক্ত করে। এই ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ ৫ নভেম্বর তিনজন কে গ্রেফতার করে সেই সাথে উদ্ধার করে অটো-ভ্যানের যন্ত্রাংশ। পুলিশ জানিয়েছে অটোভ্যানের জন্যই হত্যা করা হয়েছে অটোচালক আমিনুল ইসলাম কে বলে আসামী আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে। নিহত আমিনুল ইসলামের মা জানান,গত রমজান মাসে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে দুই সন্তান রেখে মারা যায় আমিনুলের বাবা। এরপর সংসারের হাল ধরতে কিশোর আমিনুল অটো-ভ্যান চালানো শুরু করেন। আগস্ট মাসে বাড়ি থেকে অটো নিয়ে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি। আমরা সলঙ্গা থানায় জিডি করি। পরে কললিস্ট দেখে সলঙ্গা থানা পুলিশ সাহেব আলী নামে একজন কে নিয়ে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়।

কিন্তু ডিবি পুলিশ ঐ সাহেব আলী কে আটক করেই উদ্ধার করেছে অটো-ভ্যান। আমি আমার ছেলে হত্যাকারীর ফাঁসি চাই। আমিনুলের ছোট ভাই জানায়,বড় ভাইয়ের ইনকামে আমাদের সংসার চলত, তাকে হত্যা করে আমাদের মহা বিপদে যারা ফেলেছে তাদের শাস্তি চাই। অটোভ্যান নিয়ে যদি আমার ভাইকে বাঁচিয়ে রাখতো তাহলে আমাদের এই ক্ষতি হতো না। এসময় আমিনুলের মায়ের সন্তান হারানো কান্নায় কেঁদে ফেলেন স্থানীয়রা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০