মোঃ হোসেন আলী (ছোট্ট) : সিরাজগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম এর বদলীজনিত বিদায় উপলক্ষে পৌরসভা কর্তৃক বিদায়ী সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) সকালের দিকে পৌর শহরের সিরাজগঞ্জ পৌরসভা হলরুমে সিরাজগঞ্জ পৌরসভার আয়োজনে শুরুতে বিদায়ী অতিথিকে ফুলের তোরা উপহার দিয়ে অনুষ্ঠানে বরণ করে নেয়া হয়। বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।
এসময়ে বিদায়ী সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ নজরুল ইসলাম এর হাতে ক্রেস্ট তুলেদেন সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ( উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) এবং সিরাজগঞ্জ পৌরসভার পৌর প্রশাসক শাহাদাত হুসেইন।
বিদায়ী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ নজরুল ইসলাম তার বক্তব্যে বলেন, সিরাজগঞ্জ জেলার সর্বস্তরের মানুষের অফুরন্ত ভালোবাসা, সন্মান, শ্রদ্ধা ও সকল কাজে সহযোগিতা পেয়েছি। মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেম নিয়ে সরকারের অর্পিত দায়িত্ব-কর্তব্য সততা, নিষ্ঠা, নিরপেক্ষতার সহিত পালনে সচেষ্ট ছিলাম। সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এসময়ে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পৌরসভার মেডিক্যাল অফিসার মো. ফরহাদ হোসেন,সহ আরো সকল পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।






