সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

ঠাকুরগাঁওয়ে ধানের শীষে ভোট চাইলেন ফখরুল ইসলাম আলমগীরের সহধর্মিণী রাহাত আরা বেগম

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সহধর্মিণী রাহাত আরা বেগম ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন।

মঙ্গলবার ঠাকুরগাঁও সদর উপজেলায় এক নারী সমাবেশ ও মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন। আকচা ইউনিয়ন বিএনপি আয়োজিত ওই সভায় তিনি প্রধান অতিথি ছিলেন।  

সভায় ইউনিয়নের সকল ধর্মের হাজারের বেশি নারী উপস্থিত হন এবং নতুন করে সনাতন ধর্মাবলম্বী শতাধিক নারী পুরুষ বিএনপিতে যোগদান করেন। 

এ সময় তিনি নারীদের সুবিধা অসুবিধার কথা শোনেন এবং সমাজের অর্থনীতিক সমস্যা দূরীকরণে নারীদের কেমন ভূমিকা থাকা দরকার সে বিষয়ে মতবিনিময় করেন।

ফখরুল পত্নী রাহাত আরা বেগম বলেন, ভেবেছিলাম উঠান বৈঠক। কিন্তু এটি নারী সমাবেশে পরিণত করে ফেলেছেন আপনারা। আপনারা এ জেলায় এমন একজন মানুষকে পেয়েছেন যিনি কোনো দিন আপনাদের ছেড়ে যাননি। তিনি (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) নিজ পরিবারের মতো আপনাদের সঙ্গে থেকেছেন। এবারে আপনারা তাকে ধানের শীষে ভোট দিয়ে জয়ী করুন। আপনারা হতাশ হবেন না।

জেলা মহিলা দলের সভাপতি ফরাতুন নাহার প্যারিসের সভাপতিত্বে সমাবেশে স্বাগত বক্তব্য দেন আকচা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আকচা ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সারওয়ার চৌধুরী। এছাড়া বক্তব্য দেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা পরভীন, জেলা মহিলা দলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শাহনাজ পারভীন প্রমুখ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০