মোঃ জুবায়ের হোসাইন, বেলকুচি উপজেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচি পৌর ১ নং ওয়ার্ড সুর্বণসাড়া গ্রামে অবস্থিত বেলকুচিতে দেলুয়া ইসলামিয়া আলিয়া মাদ্রাসায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী আমিনা খাতুন বিদ্যুৎপৃষ্ঠে হয়ে নিহত হয়েছে (১০ নভেম্বর সোমবার) সকালে দেলুয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার দোতালা মসজিদের ছাদে বৈদ্যুতিক ১১ হাজার ভোল্ট বিদ্যুৎ তারের সঙ্গে পৃষ্টে হয়ে দেলুয়া গ্রামের আমিরুলের মেয়ে আমিনা খাতুনের মৃত্যু হয়,আমিনার সঙ্গে থাকা বান্ধবী মুন্নী খাতুন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
অত্র মাদ্রাসার নবম শ্রেণীর শিক্ষার্থী রাবিয়া ও সুমাইয়া সহ-একাধিক শিক্ষার্থী জানান ,এর আগেও এই ধরনের দুর্ঘটনা ঘটেছে,কিন্তু মাদ্রাসা পক্ষ থেকে কোন ব্যবস্থা নেওয়া হয়নি,দোতলায় ছাদে গেট দেওয়া থাকলে হয়-তো আজ আমাদের সহপাঠীকে এভাবে হারাতে হতো না।
স্থানীয় একাধিক ব্যক্তি জানান, মাদ্রাসার কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলার কারনে বারবার অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে যাচ্ছে,মসজিদের ছাদে বৈদ্যুতিক ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ তারের লাইনের একদম কাঁছাকাছি কি ভাবে এরা সিঁড়ি খোলা রাখেন। মসজিদের ফজর নামাজ শেষ করে মসজিদের গেটে তালা দেওয়া থাকলে এমন ঘটনার শিকার হতে হতো না, মাদ্রাসা ও মজিদ কমিটিকে আহ্বান করি ছাদের উপরে আর কোনো শিক্ষার্থীর জীবন না যায়, সেই ব্যবস্থা নেওয়া হোক।
দেলুয়া ইসলামিয়া আলিয়া মাদ্রাসার মসজিদের ইমাম জিল্লুর রহমান বলেন ,দশটার দিকে মাদ্রাসায় ক্লাস শুরু হয়,বাচ্চারা আটটা,নয়টায় মাদ্রাসায় এসেছে,মসজিদের গেট খোলা ছিলো,অপরা প্রশ্নে ইমাম জানান, আগে মসজিদের সিঁড়িতে গেট ছিল কিন্তু বাচ্চারা ভেঙ্গে ফেলে দেওয়ায় সেই গেট আর মেরামত করা হয় নাই।
মাদ্রাসা মসজিদের সভাপতি হাজী সবুর তিনি জানান , মসজিদের ছাদে বৈদ্যুতিক তারের সঙ্গে একজন শিক্ষার্থীর মৃত্যু হয়,আর একজন আহত হয়েছে এই দুর্ঘটনা কিভাবে ঘটেছে আমি সঠিক কিছু জানিনা,এই বিষয় বলতে পারবে অত্র মাদ্রাসার অধ্যক্ষ,আপনারা মাদ্রাসার অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করুন।
দেলুয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ
নুরুল ইসলাম মোল্লা বলেন, আমিনা খাতুন সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী মসজিদের ছাদে বিদ্যুৎপৃষ্ঠ হয়। তাৎক্ষণিক শিক্ষার্থী ও শিক্ষকরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেসে নিয়ে জান,অবস্থা অবনতি দেখে জেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে জান, পরে চিকিৎসক শিক্ষার্থী আমিনা খাতুনকে মৃত্যু ঘোষণা করেন।






