শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

কাজিপুরে নাজমুল হাসান তালুকদার রানার পদযাত্রা,৩১ দফার প্রচার ও গণসংযোগ

Download Photocard

কাজিপুর প্রতিনিধি:- সিরাজগঞ্জ-১ আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানা পদযাত্রা ৩১ দফার লিফলেট প্রচার ও গণসংযোগ করেছেন।

গত মঙ্গলবার সন্ধ্যায় কাজিপুর সদর ইউনিয়ন মুসলিমপাড়া থেকে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণে পদযাত্রা করেন তিনি। পদযাত্রা মুসলিমপাড়া থেকে মেঘাই নতুন বাজার ও মেঘাই পুরাতন বাজার প্রদক্ষিণ করে। এ সময় তিনি বাজার গুলোতে তারেক রহমান ঘোষিত ৩১ দফার প্রচার ও গণসংযোগ করেন।

এ সময় নাজমুল হাসান তালুকদার রানা বলেন, আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা নিয়ে আপনাদের মাঝে এসেছি। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপির ৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। যাতে সাধারণ খেটে খাওয়া মানুষ জানতে পারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশকে নিয়ে কতটা সৃজনশীল চিন্তা করেছেন। এই ৩১ দফা সাধারণ গরিব দুঃখী মানুষের জীবনে পরিবর্তন ঘটাবে। আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। রাষ্ট্রের সব সাংবিধানিক কাঠামো সংস্কারের মাধ্যমে জাতিকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া হবে। এতে থাকবে না কোনো রাজনৈতিক বৈষম্য। এমনকি স্বৈরাচার আওয়ামীলীগ সরকার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতেও ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই।

এসময় কাজিপুর উপজেলা, পৌরসভা, ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০