মো: ছাম্মি আহমেদ আজমীর :
সিরাজগঞ্জঃ জেলার অন্যতম সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান জোয়ারদার স্কুলের প্রধান শাখায় ২০২৫ সালের ২য় সাময়িক পরীক্ষায় চমৎকার ফলাফল করে ১ম স্থান অর্জন করেছে মেধাবী ছাত্রী নুসাইবা রহমান হিয়া। ছোটবেলা থেকেই সে পড়াশোনায় মনোযোগী,নিয়মিত ও দায়িত্বশীল শিক্ষার্থী হিসেবে পরিচিত। বিদ্যালয়ের পক্ষ থেকে তার এই কৃতিত্বকে স্বীকৃতি জানিয়ে একটি শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক-শিক্ষিকাগণ হিয়ার সাফল্যে আনন্দ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও বড় অর্জনের জন্য উৎসাহ দেন। নুসাইবা রহমান হিয়া জানান,আমি প্রতিদিন নিয়মিত পড়াশোনা করি,শিক্ষকদের পরামর্শ মেনে চলি এবং আমার মা ও বাবার সব সময় সহযোগিতা পাই। আমি ভবিষ্যতে দেশের একজন যোগ্য নাগরিক হয়ে সমাজে অবদান রাখতে চাই। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন,নুসাইবা রহমান হিয়া অত্যন্ত মেধাবী ও শৃঙ্খলাপরায়ণ ছাত্রী। তার এ অর্জন অন্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে। আমরা চেষ্টা করি আমাদের স্কুলের সকল ছাত্র-ছাত্রীদের কে মানসম্মত লেখাপড়া পাঠদান করে থাকি। স্কুলের সকল সম্মানিত শিক্ষক ও শিক্ষিকারা খুবই আন্তরিক। পাশাপাশি সম্মানিত অভিভাবকরা লেখাপড়ার গুনগুত মান উন্নয়নে সকল বিষয়ে আমাদের কে বিভিন্ন ভাবে পরামর্শ ও সার্বিক সহযোগিতা করে থাকে।
উল্লেখ্য,জোয়ারদার স্কুল সিরাজগঞ্জ শহরের একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে শিক্ষার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও চরিত্র গঠনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।






