শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জে গণ-প্রকৌশলী দিবস ও আইডিইবির গৌরবোজ্জ্বল ৫৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বনার্ঢ্য র‍্যালি অনুষ্ঠিত

ফটোকার্ড

মোঃ হোসেন আলী (ছোট্ট) : দক্ষ জনশক্তি,  দেশগঠনের মূল ভিত্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে ৮ ই নভেম্বর ২০২৫ গন-প্রকৌশলী দিবস ও আইডিইবির গৌরবোজ্জ্বল ৫৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বনার্ঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর ২০২৫) সকাল ১১ টায় ইনস্টিটিশন অব ডিপ্লোমা ইন্জিনীয়ার্স বাংলাদেশ ( আইডিইবি)  সিরাজগঞ্জ জেলার আয়োজনে পৌর শহরের গণপূর্ত ভবণের সামনে থেকে এক বনার্ঢ়্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক  প্রদক্ষিণ করে গণপূর্ত ভবণের সামনে এসে শেষ হয়। এর আগে বনার্ঢ়্য র‍্যালির পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি নওশের আহমেদ তামান্না। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুনফেস্টুন  উড়িয়ে  র‍্যালির উদ্বোধন করেন সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্ ) মোঃ হাফিজুর রহমান।  অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্ ) মোঃ হাফিজুর রহমান বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেন্জ মোকাবেলায় কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহবান জানান।
এসময়ে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকোশলী অধিদপ্তরের উপ- সহকারী প্রকৌশলী ও  আইডিবি শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোর্শেদ আলম, প্রচার সম্পাদক  মোঃ শাহাদত আলম খান, এছাড়াও গণপূর্ত  অধিদপ্তরের উপ- সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল  নাহিদ, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের উপ- সহকারী প্রকৌশলী হিমেল ফরিদ, মোঃ ওমর ফারুক,  ডিইএবি এর সদস্য মোঃ  আশরাফুল আলীম, সহ সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষক  ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ও সার্বিক দায়িত্ব ছিলেন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জব্বার। উল্লেখ্য, ১৯৭০ সালের ৮ নভেম্বর ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার, পেশাগত মর্যাদা ও জাতীয় উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০