শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

রাজধানীতে ৬টি পেট্রোল বোমাসহ নাশকতাকারী গ্রেফতার

ফটোকার্ড

 

ঢাকা : রাজধানীর মোহাম্মদপুরে নাশকতার পরিকল্পনাকালে ৬টি পেট্রোল বোমাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব। তার নাম মো. ফেরদৌস ওরফে বারেক ওরফে ভাতিজা। তার কাছ থেকে পেট্রোল বোমা ছাড়াও একটি সামুরাই, একটি গ্যাস লাইটার ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

 রোববার সন্ধ্যা ৭টার দিকে বছিলা গার্ডেন সিটি এলাকার আরব মিশন পাবলিক স্কুল সংলগ্ন তুরাগ নদীর ৬০ নম্বর সীমানা পিলারের গোড়া থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-২ এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ ও ১৭ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ডাকা লকডাউনকে কেন্দ্র করে মোহাম্মদপুরের তিন রাস্তা, রায়েরবাজারসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগ ও নাশকতা ঘটানোর পরিকল্পনা করছিল গ্রেপ্তারকৃত ফেরদৌস ও তার সহযোগীরা। এ উদ্দেশ্যে তারা ওই এলাকায় সমবেত হওয়ার চেষ্টা করছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃত ফেরদৌসের বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। তিনি ভোলার দুলারহাট এলাকার ওমর আলীর ছেলে এবং বর্তমানে মোহাম্মদপুর এলাকায় বসবাস করছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০