ছাম্মি আহমেদ আজমীর :
কৃষক শ্রমিক মেহনতী মানুষের বিপ্লবী কন্ঠস্বর মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বাসদ সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) বিকেল ৪টায় সিরাজগঞ্জ জেলা বাসদ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাসদ সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমরেড নব কুমার কর্মকার। এসময়ে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জীবন সংগ্রামে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন,বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম,বাসদ নেতা তারিকুজ্জামান টরিক,আব্দুল আলিম স্বপন,এমদাদুল হক,আব্দুল আজিজ,সিরাজুল ইসলাম প্রমুখ।
প্রসঙ্গতঃ মাওলানা আবদুল হামিদ খান ভাসানী ছিলেন বিংশ শতাব্দীর একজন প্রভাবশালী রাজনীতিবিদ ও গণআন্দোলনের নেতা, যিনি ১৯৫০ ও ৬০-এর দশকে কৃষক-শ্রমিক-জনগণের অধিকার আদায়ে নেতৃত্ব দিয়েছিলেন। তিনি ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন এবং তাঁর রাজনৈতিক জীবনে ব্রিটিশ শাসনবিরোধী আন্দোলন এবং পরবর্তীতে বাংলাদেশ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর অনুসারীরা তাঁকে “লাল মাওলানা” নামেও ডাকতো।






