ছাম্মী আহমেদ আজমীর :
সিরাজগঞ্জের ব্যবসায়ী সমাজে প্রাণের সঞ্চার এনে আসন্ন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নির্বাচনের প্রস্তুতি চলছে।এই নির্বাচনকে ঘিরে আশা–প্রত্যাশায় মুখর পুরো ব্যবসায়ী মহল।
এই নির্বাচনে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে অংশ নিচ্ছেন সিরাজগঞ্জের কৃতি সন্তান, পরিচ্ছন্ন ব্যক্তিত্ব,ব্যবসায়ীদের প্রিয় মুখ ও সবার আস্থাভাজন ব্যক্তিত্ব ভিপি অমর কৃষ্ণ দাস।সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি হিসেবে তার নেতৃত্বগুণ সুপরিচিত।
মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক, সাধারণের পাশে দাঁড়ানো এবং ব্যবসায়ীদের উন্নয়ন–অগ্রগতিতে তার ইতিবাচক ভূমিকা দীর্ঘদিন ধরে প্রশংসিত হয়ে আসছে।
বর্তমানে তিনি সিরাজগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী সহ-সভাপতি হিসেবে সততা, নিষ্ঠা ও কার্যকর নেতৃত্বের এক উজ্জ্বল উদাহরণ। ব্যবসায়ী সমাজের সমৃদ্ধি এবং চেম্বারের উন্নত ভবিষ্যৎ গঠনে তার অভিজ্ঞতা ও ভিশন নতুন সম্ভাবনার পথ দেখাতে পারে।
সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আসন্ন দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৬–২০২৭) উপলক্ষে প্রার্থীতা ঘোষণা করেছেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী ভিপি অমর কৃষ্ণ দাস। ইতোমধ্যে তিনি ‘অডিনারী গ্রুপ’-এর ভোটার নং এ-৩৭৮ হিসেবে আনুষ্ঠানিকভাবে তার প্রচারণা কার্যক্রম শুরু করেছেন। নির্বাচনকে সামনে রেখে ব্যবসায়ী সমাজের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ,মতবিনিময় এবং উন্নয়নভিত্তিক ভাবনা তুলে ধরে ভিপি অমর কৃষ্ণ দাস আস্থা অর্জনে কাজ করে যাচ্ছেন। চেম্বারের সার্বিক উন্নয়ন, ব্যবসায়ীদের সেবার বিস্তৃতি,বাণিজ্য বান্ধব পরিবেশ তৈরি এবং নতুন উদ্যোগকে সহায়তা এসবকে তিনি নিজের অঙ্গীকার হিসেবে তুলে ধরছেন।
পোস্টার,মতবিনিময় সভা ও সরাসরি ব্যবসায়ীদের সঙ্গে সংযোগের মাধ্যমে ইতোমধ্যেই তার প্রচারণা প্রাণবন্ত হয়ে উঠেছে। ভিপি অমর কৃষ্ণ দাস ব্যবসায়ী সমাজের সহযোগিতা ও মূল্যবান ভোট কামনা করে চেম্বারের উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।






