সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

স্বাস্থ্য খাতের উন্নয়নে টেকনোলজিস্টদের মূল্যায়ন জরুরি-(এম-ট্যাব)নেতা আরমান হোসেন ডলার

সাদিক,বগুড়া প্রতিনিধি :
১৮ নভেম্বর, মঙ্গলবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল টেকনোলজিস্টদের পেশাগত সমস্যা, সুযোগ-সুবিধা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (এম-ট্যাব) বগুড়া আঞ্চলিক কমিটির উদ্যোগে জেলা নেতৃবৃন্দের সঙ্গে গুরুত্বপূর্ণ সাংগঠনিক আলাপ-আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় সংগঠনের সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা ও চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার বলেন,
“বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করতে হলে মেডিকেল টেকনোলজিস্টদের যথাযথ মূল্যায়ন অত্যন্ত জরুরি। রোগ নির্ণয় থেকে শুরু করে সঠিক রিপোর্ট প্রদান—সব ক্ষেত্রেই টেকনোলজিস্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কিন্তু দুঃখজনকভাবে স্বাস্থ্য সেক্টরে টেকনোলজিস্টদের অবদান আজও অবহেলিত। উন্নতমানের সেবা নিশ্চিত করতে হলে তাদের জন্য উচ্চতর প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির ব্যবস্থা করা প্রয়োজন।”

তিনি আরও বলেন, দেশের প্রতিটি দুর্যোগ, সংকট ও জরুরি মুহূর্তে টেকনোলজিস্টরা সবসময় সামনের সারিতে থেকে মানুষের সেবা দিয়ে এসেছেন। অথচ পর্দার আড়ালে থাকা এই জনশক্তিকে প্রাপ্য মর্যাদা দেওয়া হয়নি। এ অবস্থার পরিবর্তনে তিনি স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ নজর প্রত্যাশা করেন।

সভায় উপস্থিত ছিলেন—এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মোঃ রিপন বিশ্বাস (তন্ময়), দপ্তর সম্পাদক মোঃ রিয়াদ আল মাহমুদ (রাজু), কার্যনির্বাহী সদস্য মোঃ ফিরোজ হোসেন, মোঃ রবিউল ইসলাম, মোঃ মেহেদী হাসান, মোঃ আব্দুর রশিদ, মোঃ আফজাল হোসেন, মোঃ মনোয়ার হোসেন বাবু প্রমুখ।

সভায় মেডিকেল টেকনোলজিস্টদের পেশাগত উন্নয়ন, সংগঠনের কাঠামোকে আরও শক্তিশালী করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তৃত আলোচনা হয়।
উপস্থিত নেতৃবৃন্দ সংগঠনকে এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০