সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

তানোরে গ্রাম আদালত সক্রিয়করণে ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত

তানোর (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর তানোর উপজেলায় গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের ভিডিও প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯নভেম্বর) রাত ৮টায় উপজেলার কামারগাঁ ইউনিয়নের কামারগাঁ বাজার শহীদ মিনারের সামনে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের ভিডিও প্রদর্শনী ও দর্শকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

৬ নং কামারগাঁ ইউনিয়ন পরিষদের আয়োজনে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের আওতায় কামারগাঁ বাজারে এক তথ্যবহুল ভিডিও প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গ্রামীণ জনগণের মাঝে গ্রাম আদালতের কার্যক্রম, সেবা গ্রহণের প্রক্রিয়া এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় এর গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই এই আয়োজনের প্রধান উদ্দেশ্য। 

জানাগেছে, অনুষ্ঠানটির ব্যাপক প্রচারের জন্য প্রদর্শনীর পূর্বে পুরো ইউনিয়নে মাইকিং করা হয়, যার ফলে এলাকাবাসীর মধ্যে আগ্রহ সৃষ্টি হয় এবং কামারগাঁ বাজারে দর্শকদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা যায়।

গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী মো: আরিফুল ইসলাম এর পরিচালনায় কথা বলেন, কামারগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো সুফিকামাল মিন্টু, উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডে সদস্য শরিফুল ইসলাম রাজা, ৬নং ওয়ার্ডে সদস্য তোফায়েল হোসেন সহ অন্যরা।

আযোজকরা দর্শকদের উদ্দেশ্যে গ্রাম আদালতের কার্যপ্রণালি ও দ্রুত বিচার সেবার সুবিধা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। পরে ভিডিও প্রদর্শনের মাধ্যমে উপস্থিত জনগণ গ্রাম আদালত সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করে।

ভিডিও প্রদর্শনী শেষে উপস্থিত দর্শকদের মধ্য থেকে ১০ অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়, যা সবার মাঝে উৎসাহ ও আনন্দের পরিবেশ সৃষ্টি করে।

স্থানীয় জনগণ এ ধরনের উদ্যোগকে প্রশংসা জানিয়ে বলেন, গ্রাম আদালত সম্পর্কিত এই সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতে গ্রামীণ বিরোধ নিষ্পত্তিকে আরও সহজ করবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০