শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

নানিয়ারচর সেনা জোনের সার্বিক তত্ত্বাবধানে অনুপ্রেরণামূলক ক্লাস পরিচালনা এবং ক্রীড়া সামগ্রী বিতরণ

ফটোকার্ড

শ‌হিদুল ইসলাম, বি‌শেষ প্রতি‌বেদক :

নানিয়ারচর সেনা জোন (১৭ই বেংগল) এর সার্বিক তত্ত্বাবধানে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় অত্র জোনের কুতুকছড়ি আর্মি ক্যাম্পের আওতাধীন মাউরুম কলেজে অনুপ্রেরণামূলক ক্লাস পরিচালনা করা হয়। এছাড়াও, উক্ত কলেজের ছাত্র-ছাত্রীদের খেলাধুলার মান উন্নয়েনের জন্য খেলাধুলা সামগ্রী বিতরণ করা হয়।

২০ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার সকাল ১১টায় নানিয়ারচর জোনের সার্বিক তত্ত্বাবধানে কুতুকছড়ি আর্মি ক্যাম্পের আওতাধীন মাউরুম কলেজে সেনাবাহিনীতে কমিশন্ড অফিসার পদে যোগদানের জন্য মেধাবী ছাত্র-ছাত্রীদের উদ্বুদ্ধকরণ’ বিষয়ে প্রেষণামূলক ক্লাস পরিচালনা করা হয়। উক্ত ক্লাসটি ৮৫ জন পাহাড়ী ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে বিএ-৯০১৫ মেজর মোঃ সায়েম আকতার সৌধ, ক্যাম্প কমান্ডার, কুতুকছড়ি আর্মি ক্যাম্প সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করেন। এই সময় উপস্থিত ছাত্র-ছাত্রীরা উৎসাহের সাথে উক্ত ক্লাসে অংশগ্রহণ করে।

শিক্ষার্থীরা সেনাবাহিনীতে যোগদান করার জন্য বিভিন্ন নিয়মাবলী এবং সুযোগ সুবিধা সংক্রান্ত বিষয়ে জ্ঞান লাভ করে। এ সময় বিএ-৮২২০ মেজর শেখ মোহাম্মদ নাঈম, উপ-অধিনায়ক, নানিয়ারচর জোন উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন এবং উক্ত কলেজের ছাত্র-ছাত্রীদের খেলাধুলার মান উন্নয়েনের জন্য ‘সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প’ এর আওতায় ১৫টি জার্সি, ০১ জোড়া গোল কিপার গ্লাভস ও ০২টি ফুটবল প্রদান করা হয়।

নানিয়ারচর জোন কর্তৃক পরিচালিত এমন জনকল্যাণমূলক কার্যক্রমে স্থানীয় সকল স্তরের জনগণ সেনাবাহিনীর প্রতি সন্তোষ প্রকাশ করেন। উল্লেখ্য, অত্র এলাকার মানুষ বাংলাদেশ সেনাবাহিনীর নিঃস্বার্থ এই সহযোগীতায় অত্যন্ত আনন্দিত।

বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন কর্তৃক অত্র এলাকার জনসাধারণের কল্যাণের জন্য বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত থাকবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০